ময়দান আপডেট: আয়ারল্যান্ডকে হেলায় উড়িয়ে দিল অজি বাহিনী। ৬৭ রানে এদিন আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। গ্রুপ বি-তে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতে দুই নম্বরে জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে জিতে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। আর পর-পর দুই ম্যাচে হার আইরিশদের। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৮২ রান। ২৯ বলে ৪৫ রান করেন মার্কোস স্টয়নিস। ১৭ বলে ৩৭ রান করেন জস ইংলিস।

জবাবে ব্যাট করতে এসে ১৬ ওভার ৫ বলে ১১৫ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৪১ রান করেন ডকরিল। অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি করে উইকেট নেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
জোড়া সুপার ওভারের থ্রিলার লড়াইয়ে আফগানদের আটকে দিল প্রোটিয়ারা
