Sunday, March 1, 2026
Homeক্রিকেটদক্ষিণ কলকাতার ঐতিয্যশালী বালক সংঘ ক্লাবের ১০২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

দক্ষিণ কলকাতার ঐতিয্যশালী বালক সংঘ ক্লাবের ১০২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

ইতিমধ্যেই বালক সংঘ ক্লাবের সামনের মাঠে শালিনী ডালমিয়া ও অভিষেক ডালমিয়ার উদ্যোগে ফ্ল্যাডলাইট বসানো হয়েছে রাতেও প্রশিক্ষণের জন্য। আগামী দিনেও বালক সংঘ ক্লাবের উন্নতিতে একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানান এই ক্লাবের উদ্যোক্তারা।  

সৌরভ রায়, প্রতিনিধি 

ময়দান আপডেট: সারা বছর খেলাধূলার প্রসারে বিশেষ ভাবে সক্রিয় ভূমিকা পালন করে থাকে বালক সংঘ ক্লাব। দেখতে-দেখতে শতবর্ষ অতিক্রম করেছে তারা। আর ক্রিকেটে প্রত্যেক বছর তাদের ঝুলিতে থাকে একাধিক ট্রফি, একাধিক সাফল্য। খেলার পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন বিষয়কেও বিশেষ গুরুত্ব দেয় দক্ষিণ কলকাতার ঐতিয্যশালী এই ক্লাব। ফলে কখনও ক্রিকেট ও কবিতার মেলবন্ধন তো, কখনও সমাজের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সম্মান জানায় এই ক্লাব। 

আর বুধবার দক্ষিণ কলকাতার শুভাসউদ্যান নর্দান পার্কে সাড়ম্বরে আয়োজিত হল বালক সংঘ ক্লাবের ১০২ তম প্রতিষ্ঠা দিবস। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমীতা মল্লিক, প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া, তাঁর স্ত্রী তথা বালক সংঘ ক্লাবের সদস্যা শালিনী ডালমিয়া, এলাকার কাউন্সিলর অসীম কুমার বোস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ক্লাবের সদস্যরা।

এদিন ক্লাবের পতাকা উত্তোলন করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রমীতা মল্লিককে বিশেষ সম্মান জানান হল বালক সংঘ ক্লাবের পক্ষ থেকে।

পাশাপাশি আগামী দিনের জন্য বালক সংঘ ক্লাবের সাফল্য কামনা করেন সকলেই। এদিন ঈশ্বর সংকল্প ও সাউথ ক্যালকাটা আনন্দ নিকেতন NGO এর সদস্যদের মিষ্টি উপহার দেওয়া হয় বালক সংঘের পক্ষ থেকে। 

উল্লেখ্য ইতিমধ্যেই বালক সংঘ ক্লাবের সামনের মাঠে শালিনী ডালমিয়া ও অভিষেক ডালমিয়ার উদ্যোগে ফ্ল্যাডলাইট বসানো হয়েছে রাতেও প্রশিক্ষণের জন্য। আগামী দিনেও বালক সংঘ ক্লাবের উন্নতিতে একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানান এই ক্লাবের উদ্যোক্তারা।  

আগামিকাল প্রতিপক্ষ নামিবিয়া, তবে এখন থেকেই পাক ম্যাচের রণনীতি সাজাতে ব্যস্ত গম্ভীর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular