Monday, March 2, 2026
Homeক্রিকেটআগামিকাল প্রতিপক্ষ নামিবিয়া, তবে এখন থেকেই পাক ম্যাচের রণনীতি সাজাতে ব্যস্ত গম্ভীর

আগামিকাল প্রতিপক্ষ নামিবিয়া, তবে এখন থেকেই পাক ম্যাচের রণনীতি সাজাতে ব্যস্ত গম্ভীর

ভারতীয় শিবিরে মনে করা হচ্ছে রবিবারের ম্যাচে ভারতের তুরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী। মঙ্গলবার ভারতের অনুশীলন পেসার এবং স্পিনারেরা বল করেছেন আলাদা আলাদা নেটে। দু’ঘণ্টা ধরে একটানা অনুশীলন চলে। এরথেকে স্পষ্ট পাকিস্তান ম্যাচের আগে ভারত নিজেদের পেস ও স্পিন দুই বিভাগকেই শক্তিশালী রাখতে মরিয়া।

ময়দান আপডেট: ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ভারত জয় পেলেও, খুব একটা মন ভরাতে পারেনি টিম ইন্ডিয়া। একাই ব্যাট হাতে ভারতকে ভরসা যুগিয়ে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। সহজ প্রতিপক্ষ আমেরিকার বিরুদ্ধে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে গিয়েছিল ভারত। যদিও ৪৯ বলে ৮৪ রানের একটা ঝকঝকে অপরাজিত অধিনায়কসুলভ ইনিংস খেলেন সূর্য। আর আমেরিকাকে ২৯ রানে হারিয়ে জয় লাভ করে ভারত। তবে বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ আর এক অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নামিবিয়া। বৃহস্পতিবার দিল্লিতে ফিরোসা কোটলায় দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। 

তবে নামিবিয়া ম্যাচের আগে থেকেই ভারতের সামনে এখন রবিবাসয়ীয় পাকিস্তান ম্যাচের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ ভারতের বিরুদ্ধে প্রথমে ম্যাচ বয়কট করা হবে বলে পাকিস্তানের তরফে জানান হয়। তারা চিঠিও দিয়েছিল আইসিসিকে। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে ভারতের বিরুদ্ধে খেলায় সম্মতি জানায় পাক বাহিনী। ১৫ তারিখ রবিবার কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তাই পাক বাহিনীর বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামার আগে, নিজেদের ঘরের মাঠে দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে প্রস্তুতি সেরে নিতে চায় গৌতম গম্ভীরের দল। বৃহস্পতিবারের ম্যাচকে কার্যত পাকিস্তান ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখছে ভারত। যদিও এখন আর ভারত-পাক ম্যাচ ঘিরে আগের মতো উত্তেজনা বা থ্রিলার লড়াইয়ের সম্ভবনা থাকে না। কারণ যতবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ততবারই হারে পাকিস্তান। গত এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। ফলে ক্রিকেটের পরিসংখ্যানগত বিচারে অনেকটাই ফেভারিট ভারত। কিন্তু তারপরেও প্রতিপক্ষ পাক বাহিনীকে সমীহ করছে সূর্যকুমার যাদবেরা। 

পাশাপাশি উল্লেখ্য পয়েন্ট টেবিলে পর-পর দুই ম্যাচে জিতে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান। ফলে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে পাক বাহিনীর। অন্যদিকে ভারতীয় শিবিরে মনে করা হচ্ছে রবিবারের ম্যাচে ভারতের তুরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী। মঙ্গলবার ভারতের অনুশীলন পেসার এবং স্পিনারেরা বল করেছেন আলাদা আলাদা নেটে। দু’ঘণ্টা ধরে একটানা অনুশীলন চলে। এরথেকে স্পষ্ট পাকিস্তান ম্যাচের আগে ভারত নিজেদের পেস ও স্পিন দুই বিভাগকেই শক্তিশালী রাখতে মরিয়া। এমনিতেই কলম্বোর পিচের সঙ্গে সে ভাবে পরিচিত নয় ভারত। সেখানকার মন্থর পিচের কথা মাথায় রেখে বিশেষ অনুশীলন করা হচ্ছে। শুধু কলম্বোই নয়, ভারতের পিচগুলিতেও বিশেষ রান উঠছে না। ব্যাটারদের বেশ কষ্ট করতে হচ্ছে। সে কারণেই অতি আগ্রাসী মনোভাব থেকে সরে এসে ধরে খেলার দিকে মন দিতে পারে ভারত। 

২০২৬-এর শুরু থেকে সূর্যকুমারের ব্যাটিংয়েও বদল এসেছে। ২০২৫ সাল অধিনায়ক সূর্য সেভাবে সাফল্য পাননি। কিন্তু অধিনায়ক রানে ফেরায় এখন অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে দলের ব্যাটিং বিভাগে। ইশান কিষান, তিলক বর্মা, অভিষেক শর্মারাও যে কোনও অবস্থায় জ্বলে উঠতে পারেন। তাই আমেরিকা ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই পাক ম্যাচের গেমপ্ল্যান সাজাতে ব্যস্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

জোড়া সুপার ওভারের থ্রিলার লড়াইয়ে আফগানদের আটকে দিল প্রোটিয়ারা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular