Sunday, March 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবল৫ বিদেশী নিয়েই শনিবার কলকাতায় চ্যাম্পিয়ন মোহনবাগানকে রুখতে মরিয়া কেরালা

৫ বিদেশী নিয়েই শনিবার কলকাতায় চ্যাম্পিয়ন মোহনবাগানকে রুখতে মরিয়া কেরালা

আইএসএলের অন্যান্য দলরা যেখানে ৬ বিদেশী নিয়ে দল সাজাচ্ছে সেখানে ৫ বিদেশী নিয়ে আইএসএল খেলবে কেরালা ব্লাস্টার্স। এই বিষয়টিও চাপ সৃষ্টি করতে পারে কেরালা শিবিরে।

সোনালি চ্যাটার্জী,সৌম্য দাশ- প্রতিনিধি 

ময়দান আপডেট: শনিবার আইএসএলের উদ্বোধনে শক্তিশালী মোহনবাগানের ঘরের মাঠে কঠিন লড়াইয়ের সম্মুখহীন হতে চলেছে দক্ষিণের ইয়েলো আর্মিরা। তাদের ফ্যানবেস অবশ্য বেশ জনপ্রিয়। নিজেদের হোম গ্রাউন্ডে খেলা হলে, গোটা স্টেডিয়ামে ইয়েলো জার্সিতে ভরে যায়। তবে শুরুতেই কেরালাকে খেলতে হবে অ্য়াওয়ে ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল মোহনবাগানের বিরুদ্ধে। তার মধ্যে এই বছরের ছবিটা কেরালার জন্য সম্পূর্ণ ভিন্ন। একাধিক সমস্যায় জর্জরিত তাদের দল। ফুটবলজনিত কার্যক্রম স্থগিত, বিভিন্ন টুর্নামেন্টের দল না পাঠানো, একাধিক বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া, দলের অভিজ্ঞ ও দীর্ঘদিনের ফ্যান ফেভারিট প্লেয়ার আদ্রিয়ান লুনাকেও লোনে বিদেশের ক্লাবে খেলতে পাঠানো, এগুলোই প্রকাশ করে কেরালা ব্লাস্টার্স এই মরসুমে কতটা ক্ষতির সম্মুখীন। পাশাপাশি এই বছর তারা একাধিক তারকা ফুটবলারকে ছেড়ে দিয়ে বেশ কিছু নতুন ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে। অনুশীলনের সময়ও পেয়েছে অনেক কম। ফলে দল খুব একটা গুছিয়ে উঠতে পারে নি কেরালা। যা যথেষ্ট এবার চিন্তায় রাখছে তাদের।

আইএসএলের অন্যান্য দলরা যেখানে ৬ বিদেশী নিয়ে দল সাজাচ্ছে সেখানে ৫ বিদেশী নিয়ে আইএসএল খেলবে কেরালা ব্লাস্টার্স। এই বিষয়টিও চাপ সৃষ্টি করতে পারে কেরালা শিবিরে। এদিন যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে কেরালার কোচ জানান, মোহনবাগান নিজেদের হোম গ্রাউন্ডে সমর্থকদের উপস্থিতিতে খেলবে। তার মধ্যে দেশের অন্যতম সেরা দল। মোলিনা থেকে লোবেরা কোচ বদল হলেও, দুই কোচই ভারতের ফুটবলে দীর্ঘদিন কাজ করেছেন। পাশাপাশি মোহনবাগানের দলে একাধিক হেভিওয়েট তারকা ফুটবলার রয়েছেন। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াইয়ের কাজটা মোটেও সহজ হবে না। তবে তাদের দলে যোগ দেওয়া নতুন ফুটবলারদের উপর ভরসা রাখছেন কেরালার কোচ তা বলা যেতেই পারে। সবমিলিয়ে এখন দেখার শেষ পর্যন্ত দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হওয়া আইএসএলের উদ্বোধন ম্যাচে সবুজ-মেরুন অপ্রতিরোধ্য দূর্গ ভেঙে গোল তুলে নিয়ে শেষ হাসতে পারে কিনা ইয়েলো আর্মিরা। 

আক্রমণাত্বক রণনীতি নিয়ে প্রথম ম্যাচেই কেরালার বিরুদ্ধে ৩ পয়েন্টের লক্ষ্যে লোবেরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular