Sunday, March 1, 2026
Homeফুটবলআক্রমণাত্বক রণনীতি নিয়ে প্রথম ম্যাচেই কেরালার বিরুদ্ধে ৩ পয়েন্টের লক্ষ্যে লোবেরা

আক্রমণাত্বক রণনীতি নিয়ে প্রথম ম্যাচেই কেরালার বিরুদ্ধে ৩ পয়েন্টের লক্ষ্যে লোবেরা

মোলিনার খুব একটা পছন্দের তালিকায় ছিলেন না দিমি। ফলে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে দিমিকে নিয়ে যে বিশেষ পরিকল্পনা রয়েছে লোবেরার তা স্পষ্ট করে দিয়েছেন।

সৌরভ রায়, অঙ্কিত ঘোষ-প্রতিনিধি 

ময়দান আপডেট: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের সাড়ম্বরে উদ্বোধন হতে চলেছে কলকাতার ফুটবলের মক্কা যুবভারতীতে। প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টাস খেলতে নামবে দক্ষিণের ইয়েলো আর্মি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। আর ম্যাচের আগে বেশ চনমনে মেজাজে অনুশীলন থেকে সাংবাদিক সম্মেলনে দেখা সার্জিও লোবেরা সহ তাঁর দলকে। আইএসএল হবে কিনা সংশয় থাকায়, অধিকাংশ দলই অনুশীলন বন্ধ রেখেছিল। তবে অন্যান্য আইএসএলের দলগুলি অনুশীলন চালিয়ে না গেলেও, আইএসএল যে শেষ পর্যন্ত হবে তা নিশ্চিত ছিল বাংলার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ফলে সুপার কাপের পর থেকেই গত দুইমাস জোরকদমে অনুশীলন সেরেছে বাংলার দুই দলই। অর্থাৎ কেরালা যেখানে ১০-১৫ দিনের অনুশীলনে খেলতে নামছে, সেখানে মোহনবাগান দুই মাস অনুশীলন করায় অনেকটাই এগিয়ে থাকবে শনিবারের ম্যাচে তা নিশ্চিত।

এদিন সাংবাদিক সম্মেলনে সার্জিও লোবেরা বলেন, কেরালার দলে এই বছর একঝাঁক নতুন ফুটবলার নিয়ে খেলবে আমরা জানি। ফলে তাদের দলের শক্তি কেমন সেটা মাঠে না নামলে বলা সম্ভব নয়। তবে আমরা আমাদের নিজেদের দলের দিকেই ফোকাস করছি। মোহনবাগান দেশের অন্যতম সেরা দল। তাই এই দলের সমর্থকদের প্রত্যাশার চাপ যে অনেক বেশি সেটা বেশ জানেন লোবেরা। ফলে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই প্রধান চ্যালেঞ্জ সার্জিওর। তিনি প্রত্যেক ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করবেন। তবে প্রথম ম্যাচেই জিতে সফর শুরু করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। আর এই বছর আইএসএল লিগ কাম নকআউট নয়। শুধুমাত্র লিগের ফলাফলের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। ফলে প্রত্যেক ম্যাচের যথেষ্ট গুরুত্ব আছে তা জানেন সবুজ-মেরুন কোচ। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ায় যে তাঁর লক্ষ্য প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিলেন মোহনবাগান কোচ। 

এদিন সার্জিও লোবেরার সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান জনতার নয়ণের মনি দিমিত্রি পেত্রাতোস। যদিও গত মরসুমে মোলিনার খুব একটা পছন্দের তালিকায় ছিলেন না দিমি। ফলে খুব বেশি খেলার সুযোগ পাননি। তবে দিমিকে নিয়ে যে বিশেষ পরিকল্পনা রয়েছে লোবেরার তা স্পষ্ট করে দিয়েছেন। মোহনবাগানের দলে সমস্ত পজিশনে প্রচুর ফুটবলার। ফলে প্রথম একাদশ সাজানো মোটেও সহজ নয়। তবে সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলার সুযোগ যে দেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছেন লোবেরা। পাশাপাশি এদিন দিমি বলেন- নতুন কোচ, নতুন মরসুম ফলে অতীতের কথা নিয়ে ভেবে লাভ নেই। বরং এই মরসুমে নিজের সেরা খেলা উপহার দিয়ে সমর্থকদের মন জয় করতে চান তিনি। পাশাপাশি শনিবার ভ্যালেন্টাইন ডে তে মেরিনার্সদের গোল উপহার দিয়ে ভ্যালেন্টাইন সেলিব্রেশন করতে চান তিনি। তাও বুঝিয়ে দিলেন সাংবাদিকদের। 

অন্যদিকে এদিন ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবলারদের ফ্রি মাইন্ডে রাখতে কিছু মজার গেমস খেলানো হয় ফুটবলারদের। পাশাপাশি ছোট-ছোট পাস খেলা থেকে গোল করার ট্রেনিং করেন কামিংস-দিমি-ম্যাকলারেন-রবসনরা। দলের ফুটবলারদের সঙ্গে বেশ কিছু সময় আলোচনাও সারেন লোবেরা। তবে এদিনের অনুশীলন থেকে স্পষ্ট প্রথম ম্যাচ থেকেই আক্রমণাত্বক রণনীতি নিয়েই মাঠে নামতে চলেছেন ওড়িশা এফসির প্রাক্তন কোচ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular