Sunday, March 1, 2026
Homeক্রিকেটবাংলার ব্যাটিং বিপর্যয়ে আবারও ভরসার নাম সুদীপ ঘরামি, দিনের শেষে বাংলার স্কোর...

বাংলার ব্যাটিং বিপর্যয়ে আবারও ভরসার নাম সুদীপ ঘরামি, দিনের শেষে বাংলার স্কোর ২৪৯

দিনের শেষে ২২৭ বলে ১৩৬ রানে অপরাজিত থাকেন ঘরামি। তাঁর ইনিংসে রয়েছে ১৯ টা চার ও একটি ছয়। দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ২৪৯ রান।

ময়দান আপডেট: এবার বাংলাকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছেন সুদীপ কুমার ঘরামি। কোয়ার্টার ফাইনালে ২৯৯ রান করার পর সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ১৩৬ রানে অপরাজিত সুদীপ ঘরামি। দুর্দান্ত লড়াই করছেন তিনি। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে বড় ব্যবধানে হারিয়ে রঞ্জির সেমিতে রবিবার থেকে কল্যাণীতে অভিযান শুরু করে বাংলার দল। আর প্রথম দিনে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় জম্মু-কাশ্মীর। শুরু থেকেই বেশ ভালো বল উপহার দেয় জম্মু-কাশ্মীরের বোলাররা। শুরুতে ০ রানে অভিজ্ঞ সুদীপ চ্যাটার্জীকে ফিরিয়ে দেন সুনীল কুমার। এরপর অভিমন্যু ঈশ্বরণকে সঙ্গে নিয়ে চেনা ছন্দে একটা দারুন পার্টনারশিপ গড়ে তোলেন সুদীপ ঘরামি। তবে ৪৯ রানে বাংলার অধিনায়ক অভিমন্যুকে ফিরিয়ে দেন আকিব নবি। ব্যাটিং অর্ডারে বদল করে চার নম্বরে ব্যাট করতে নামানো হয় সূরজ সিন্ধু জয়সওয়ালকে। কিন্তু নবির বলে তিনিও ফিরে যান ০ রানে। ফলে কিছুটা চাপে পড়ে যায় বাংলা শিবির। 

এরপর দাঁত কামড়ে উইকেট ধরে রাখার প্রচেষ্টা চালান অনুষ্টুপ মজুমদার। কিন্তু ৬৩ বল খেলে মাত্র ১৪ রানে অনুষ্টুপকে ফিরিয়ে দেন আবিব মুস্তাক। অন্যদিকে নিজের সেঞ্চুরি করে দলকে একাই টেনে নিয়ে যান ঘরামি। তবে কিছুটা লড়াই করার চেষ্টা করেন শাহবাজ আহমেদ। কিন্তু দিনের শেষে ৪২ রানে শাহবাজকে ফিরিয়ে দেন সুনীল কুমার। দিনের শেষে ২২৭ বলে ১৩৬ রানে অপরাজিত থাকেন ঘরামি। তাঁর ইনিংসে রয়েছে ১৯ টা চার ও একটি ছয়। দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ২৪৯ রান। সবমিলিয়ে দ্বিতীয় দিনে সুমন্ত গুপ্তকে সঙ্গে নিয়ে বাংলার টার্গেট থাকবে কমপক্ষ্যে সাড়ে ৩০০ রান টার্গেট দেওয়া প্রতিপক্ষকে। 

ইস্পাত নগরিতে মহামেডানকে প্রথম ম্যাচেই আটকে দিলেন প্রাক্তন বিদেশী ইস্টবেঙ্গলি তারকা !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular