Wednesday, March 4, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলনর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিন বিদেশীতেই নামতে হতে পারে ইস্টবেঙ্গলকে!

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিন বিদেশীতেই নামতে হতে পারে ইস্টবেঙ্গলকে!

কেভিনের যোগ দিতে দুই সপ্তাহ সময় লাগবে। অন্যদিকে চোটের কারণে ম্যাচের বাইরে নাওরেম মাহেশ সিং এবং রাকিপ। পাশাপাশি ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশী স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন, অস্কার।

সোনালি চ্যাটার্জী ও উন্মেষ চ্যাটার্জী, প্রতিনিধি

ময়দান আপডেট: আইএসএলের মরসুম জয় দিয়েই শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন বাংলার দল মোহনবাগান। বাংলার আর এক প্রধান মহামেডান স্পোর্টিং অবশ্য রবিবার জামশেদপুরের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করেছে। এবার পালা বাংলার অপর প্রধান দল ইস্টবেঙ্গলের। সোমবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ-ইস্টের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ বাহিনী। ঘরের মাঠে ম্যাচ হলেও, নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে লাল-হলুদ বাহিনীর লড়াইটা যে মোটেও সহজ হবে না তা স্পষ্ট। তার কারণ মরসুমের শুরুতেই একাধিক চোট-আঘাত রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। গুরুতর চোট পেয়ে চিকিৎসা করাতে দেশে ফিরে গিয়েছেন ইস্টবেঙ্গলের তারকা বিদেশী কেভিন সিব্বিলে।

রবিবার সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ জানান, কেভিনের যোগ দিতে দুই সপ্তাহ সময় লাগবে। অন্যদিকে চোটের কারণে ম্যাচের বাইরে নাওরেম মাহেশ সিং এবং রাকিপ। পাশাপাশি ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশী স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন, অস্কার। যিনি এর আগে সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে খেলেছেন। ফলে যা হিসেব দাঁড়াচ্ছে সোমবার ইস্টবেঙ্গল তিন বিদেশী মিগুয়েল, রশিদ ও সাউলকে নিয়েই সফর শুরু করবে। ফলে যথেষ্ট চাপে রাখবে লাল-হলুদ বাহিনীকে।  

অন্যদিকে প্রতিবছরই বেশ ভালো দল গঠন করে নর্থ-ইস্ট ইউনাইটেড। নর্থ-ইষ্ট ইউনাইটেড তরুণ প্লেয়ারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে এবারও। তাদের দলে কোন হাইপ্রোফাইল নাম না থাকলেও, যথেষ্ট তরুণ প্রতিভার পরিচয় তারা দিয়ে থাকেন। বলা যায় ভারতীয় ফুটবলে নর্থ-ইস্ট ইউনাইটেড ক্লাব একটা সাপ্লাই লাইনের কাজ করে। তবে এই মরসুমের আইএসএল এর অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও। দলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আলাদিন আজারিকে ছাড়তে হয়েছে তাদের। তবে নর্থ-ইস্ট ইউথ ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি কাজ করা দলগুলির মধ্যে অন্যতম। প্রতিবছরই নতুন তরুণ প্লেয়ার তুলে আনে জন এব্রাহাম এর দলটি। বিগত বেশ কয়েক বছর ধরে কোচ পেড্রো বেনালির হাত ধরে বেশ অনেক সাফল্যেই পেয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড। নিজেদেরকে গড়ে তুলেছে আইএসএলের অন্যতম দাবিদার হিসেবে।

বল গড়াল আইএসএলের, ম্যাকলারেন ও টমের গোলে জয়ী মোহনবাগান

গুরমিত সিং, পার্থিব গোগোই, থোই সিং ও জিতিন এমএসের মতো তরুণ তুর্কি প্লেয়াররাই এই দলের মূল ইউএসপি। তাই বলা যায় প্রথম ম্যাচ খুব একটা সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য। যদিও অন্যদিকে লাল-হলুদ সমর্থকদের উপস্থিতি আইএসএলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে দলকে অনেকটাই সাহস যোগাবে তা বলা যেতেই পারে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular