Sunday, March 1, 2026
Homeক্রিকেট৬১ রানে একতরফা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত ভারতের, তৃতীয় স্থানে পাকিস্তান

৬১ রানে একতরফা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত ভারতের, তৃতীয় স্থানে পাকিস্তান

১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তাদের দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন উসমান খান।

ময়দান আপডেট: বিশ্বকাপের মঞ্চে আবারও পাকিস্তানকে ধরাশায়ী করে জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। পাশাপাশি গ্রুপ পর্বে তিন ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল সূর্যকুমার যাদবের দল। রবিবার সুপার সানডে-তে কার্যত জমল না ভারত-পাক মহারণ। একতরফা ম্যাচে অতি-সহজেই ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল তারা। আর আবারও চেনা ছন্দে বিধ্বংসী মেজাজে পাওয়া গেল ঝাড়খন্ডের উইকেটকিপার ব্যাটার সূর্যকুমার যাদবকে। এদিন প্রথম ব্যাট করে ভারত তোলে ৭ উইকেটে ১৭৫ রান।

এদিন শুরুতেই ০ রানে ফিরে যান অভিষেক শর্মা। তবে এরপর কার্যত ঝড় তোলেন ইশান কিষান। ৪০ বলে ৭৭ রান করে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে চলে আসেন ইশান। তাঁর ইনিংসে ছিল ১০ টা চার ও ৩ টে ছয়। পাশাপাশি ২৯ বলে ৩২ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর শেষ দিকে ১৭ বলে ২৭ রানের ভালো ইনিংস উপহার দেন শিবম দুবে। পাকিস্তানের হয়ে এদিন ভালো বল করেন সাইম আয়ূব। তিনি ৩ উইকেট তুলে নেন।  

আর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতের বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিংলাইন। হার্দিক, অক্ষর, বরুনদের বলের সামনে দ্রুত আউট হয়ে ফিরে যান ফারহান, সাইম আয়ূব, সালমন আঘারা। ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তাদের দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন উসমান খান। ২৩ রানে অপরাজিত থাকেন সাহিনসা আফ্রিদি। ভারতের হয়ে ২ টি করে উইকেট নেন হার্দিক, বুমরাহ,অক্ষর ও বরুন চক্রবর্তী। ৬১ রানে ভারত জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রইল। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আমেরিকা। ৪ পয়েন্ট থাকলেও তৃতীয় স্থানে নেমে এল পাকিস্তান। 

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ক্যারিবিয়ানরা, নিশ্চিত কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় জয় আমেরিকার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular