Sunday, March 1, 2026
Homeক্রিকেটবিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ক্যারিবিয়ানরা, নিশ্চিত কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় জয় আমেরিকার

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ক্যারিবিয়ানরা, নিশ্চিত কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় জয় আমেরিকার

৪৪ বলে ৬১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাই হোপ। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৩ টে ছয়। ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন সিমরন হিটমায়ার। ৯ উইকেটে ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল ক্যারিবিয়ানরা। 

ময়দান আপডেট: নেপালকে ৯ উইকেটে হারিয়ে এবারের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচ খেলে ৩ ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এবার বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছে ক্যারিবিয়ানরা। অনবদ্য লড়াই করছে তারা। রবিবার প্রথম ব্যাট করে নেপাল মাত্র ৮ উইকেটে তোলে ১৩৩ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান করেন দীপেন্দ্র সিং। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। 

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওই টার্গেট মাত্র ১ উইকেট হারিয়ে ১৫ ওভার ২ বলেই তুলে ফেলে। ৪৪ বলে ৬১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাই হোপ। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৩ টে ছয়। ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন সিমরন হিটমায়ার। ৯ উইকেটে ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল ক্যারিবিয়ানরা। 

অন্যদিকে রবিবার বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল আমেরিকা। নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেল ইউএসএ। ফলে ৪ ম্যাচ খেলে ২ টি জয়, ২ টি ম্যাচ হেরে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল আমেরিকা। এদিন প্রথম ব্যাট করে আমেরিকা তোলে ৪ উইকেটে ১৯৯ রান। ৩৩ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। তাঁর ইনিংসে ছিল ৪ টে চার এবং ৬ টা ছয়। ৩০ বলে ৫২ রান করেন অধিনায়ক মোনাক প্যাটেল। 

জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া তোলে ৬ উইকেটে ১৬৮ রান। ফলে ৩১ রানে জিতে যায় আমেরিকা। 

বাংলার ব্যাটিং বিপর্যয়ে আবারও ভরসার নাম সুদীপ ঘরামি, দিনের শেষে বাংলার স্কোর ২৪৯

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular