Sunday, March 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলম্যাচের প্রথমার্ধ জুড়ে একাধিক গোলের সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের, গোলশূন্য প্রথমার্ধ

ম্যাচের প্রথমার্ধ জুড়ে একাধিক গোলের সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের, গোলশূন্য প্রথমার্ধ

ম্যাচের ৩০ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন নন্দাকুমার শেখর। ৩৬ মিনিটে ফের একটা সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বিপিন সিং। ৪০ মিনিটে পর-পর দুটি গোলের সুযোগ অল্পের জন্য কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল।

ময়দান আপডেট:আইএসএলে মোহনবাগান, মহামেডানের পর সোমবার নিজেদের ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অভিযান শুরু করল লাল-হলুদ বাহিনী। নর্থ-ইস্টের তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে গঠিত দলের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বেশ আক্রমণাত্বক মেজাজে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আশা জাগাতেও পারেন নি লাল-হলুদ ফুটবলাররা। কারণ একাধিক গোলের সুযোগ তৈরি করেও গোল মিস করেন মিগুয়েল, ইউসুফ ইজ্জেজারি, নন্দা কুমাররা। উল্লেখ্য এদিন সাউল ক্রেসপোর খেলা নিয়ে সংশয় থাকলেও, কেভিন সিবিল্লে না থাকায় সাউলকে নিয়ে চার বিদেশীতে প্রথম একাদশ সাজান অস্কার ব্রুজো। লাল-হলুদ জার্সিতে এদিন অভিষেক হল বিদেশী স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারির। তিনিও একাধিকবার ম্যাচের প্রথমার্ধে নর্থ-ইস্টের পোস্ট লক্ষ্য করে আক্রমণে যান, তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। 

ম্যাচের ৩০ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন নন্দাকুমার শেখর। ৩৬ মিনিটে ফের একটা সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বিপিন সিং। ৪০ মিনিটে পর-পর দুটি গোলের সুযোগ অল্পের জন্য কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। প্রথম শটটি মিগুয়েলের বাড়ানো পাসে মিস করেন নন্দা। আর এরপরই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মিগুয়েল। প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল, তবে নর্থ-ইস্টের গোলকিপার ও ডিফেন্ডাররা রুখে দেয় সেই আক্রমণ। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular