Monday, March 2, 2026
Homeফুটবলকলকাতার ফুটবললাল-হলুদ জার্সিতে অভিষেকেই জোড়া গোল স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারির, ৩-০ গোলে জয়ী...

লাল-হলুদ জার্সিতে অভিষেকেই জোড়া গোল স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারির, ৩-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল

খেলার ৬৫ মিনিটে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটালেন ইউসুফ ইজ্জেজারি। নিজের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে আইএসএলের প্রথম গোল উপহার দিয়ে এগিয়ে দেন তিনি। জিকসন থেকে বিপিনের বাড়ানো বলে ইউসুফ ইজ্জেজারি হেডে গোল করেন।

ময়দান আপডেট: আইএসএলে মোহনবাগান, মহামেডানের পর সোমবার নিজেদের ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অভিযান শুরু করল লাল-হলুদ বাহিনী। নর্থ-ইস্টের তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে গঠিত দলের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বেশ আক্রমণাত্বক মেজাজে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আশা জাগাতেও পারেন নি লাল-হলুদ ফুটবলাররা। কারণ একাধিক গোলের সুযোগ তৈরি করেও গোল মিস করেন মিগুয়েল, ইউসুফ ইজ্জেজারি, নন্দা কুমাররা। উল্লেখ্য এদিন সাউল ক্রেসপোর খেলা নিয়ে সংশয় থাকলেও, কেভিন সিবিল্লে না থাকায় সাউলকে নিয়ে চার বিদেশীতে প্রথম একাদশ সাজান অস্কার ব্রুজো। লাল-হলুদ জার্সিতে এদিন অভিষেক হল বিদেশী স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ইজ্জেজারির। তিনিও একাধিকবার ম্যাচের প্রথমার্ধে নর্থ-ইস্টের পোস্ট লক্ষ্য করে আক্রমণে যান, তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। 

ম্যাচের ৩০ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন নন্দাকুমার শেখর। ৩৬ মিনিটে ফের একটা সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বিপিন সিং। ৪০ মিনিটে পর-পর দুটি গোলের সুযোগ অল্পের জন্য কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। প্রথম শটটি মিগুয়েলের বাড়ানো পাসে মিস করেন নন্দা। আর এরপরই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মিগুয়েল। প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল, তবে নর্থ-ইস্টের গোলকিপার ও ডিফেন্ডাররা রুখে দেয় সেই আক্রমণ। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। 

খেলার দ্বিতীয়ার্ধে বল পজিশন ও আক্রমণ কিছুটা বাড়ানোর চেষ্টা করতে থাকে নর্থ-ইস্ট ইউনাইটেড। তবে খেলার ৫২ মিনিটে বিপিনের বাড়ানো শটে গোলের সুযোগ কাজে লাগাতে ফের ব্যর্থ হন মিগুয়েল ফিগুয়েরা। অপরদিকে দ্বিতীয়ার্ধে জিতিন এমএস বেশ কয়েকটা ভালো আক্রমণ তৈরি করার চেষ্টা করেন। ৬১ মিনিটে মিগুয়েলের বাড়ানো বলে পোস্টের সামনে থাকলেও, রশিদ ও সাউল কেউই গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ৬৩ মিনিটে কিছুটা ইনজুরির সম্মুখহীন হন জিতিন এমএস, মাঠের বাইরে চলে যান তিনি। জিতিনের জায়গায় নামানো হয় থৈ সিংকে।

তবে খেলার ৬৫ মিনিটে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটালেন ইউসুফ ইজ্জেজারি। নিজের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে আইএসএলের প্রথম গোল উপহার দিয়ে এগিয়ে দেন তিনি। জিকসন থেকে বিপিনের বাড়ানো বলে ইউসুফ ইজ্জেজারি হেডে গোল করেন, খেলার ফলাফল ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে এর ৫ মিনিটের মধ্যেই ফের লাল-হলুদ জার্সিতে দলকে আবারও নিজের দ্বিতীয় গোল উপহার দিলেন সেই ইউসুফ ইজ্জেজারি। ৭১ মিনিটে দ্বিতীয়ার্ধে মাঠে আসা এডমুন্ডের বাড়ানো বলে, পোস্টের সামনে থেকে অতি-সহজেই গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দেন ইউসুফ। ফলে সেলিব্রেশনে মেতে ওঠেন লাল-হলুদ সমর্থকরা। আর এরপর বিপিনের জায়গায় নামানো হয় বিষ্ণুকে। আর ৭৯ মিনিটে পোস্টে লেগে ফিরে আসে বিষ্ণুর শট। 

আর খেলার ৯২ মিনিটে ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাসকে আরও হাজারোগুন বাড়িয়ে দেন মিগুয়েল ফিগুয়েরা। বিষ্ণুর বাড়ানো বলে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল উপহার দেন মিগুয়েল। ফলে এদিন ৩-০ গোলে ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। 

এমএস ধোনির কোচ কিংবদন্তি কেশব রঞ্জন ব্যানার্জী উপস্থিতিতে উৎসবের মেজাজ বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টারে

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular