Sunday, March 1, 2026
Homeক্রিকেটঅস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা, জয়ী আফগানিস্তান ও ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা, জয়ী আফগানিস্তান ও ইংল্যান্ড

২৪ রানে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে হারিয়ে জয়ী ইংল্যান্ড। ৭ উইকেটে ২০২ রান তোলে ইংল্যান্ড। ১৭৮ রানে অলআউট হয়ে যায় ইতালি।

ময়দান আপডেট: বিশ্বকাপের মঞ্চে আবারও ভরাডুবি অস্ট্রেলিয়ার। জিম্বাবোয়ের পর ৮ উইকেটে শ্রীলঙ্কার কাছে হেরে কার্যত বিদায় নিশ্চিত অজি বাহিনীর। অন্যদিকে ৩ ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। এদিন প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ১৮১ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ট্রাভিস হেড। ৫৪ রান করেন অধিনায়ক মিচেল মার্শ। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দুশান হেমন্ত। 

জবাবে ব্যাট করতে নেমে অনবদ্য ব্যাটিং ওপেনার পাথুম নিশাঙ্কার। ১৮ ওভার ব্যাট করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন তারকা শ্রীলঙ্কার ব্যাটার। তিনি অপরাজিত থেকে গেলেন ৫২ বলে ১০০ রানে। তাঁর ইনিংসে ছিল ১০ টা চার ও ৫ টা ছয়। পাশাপাশি ৫১ রান করেন কুশল মেন্ডিস। তাঁর আক্রমণাত্বক ইনিংসে ছিল ৬ টা চার ও ১ টা ছয়।

২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় লঙ্কা বাহিনী। ফলে বি-গ্রুপে শীর্ষে শ্রীলঙ্কা। পর-পর দুই ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে জিম্বাবোয়ে। ৩ ম্যাচে ২ ম্যাচ হেরে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।  

পাশাপাশি এদিন টি-২০ বিশ্বকাপে ৫ উইকেটে ইউএই-কে হারিয়ে জয় লাভ করল আফগানিস্তান। UAE-করে ৯ উইকেটে ১৬০ রান। আফগানিস্তান ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জিতে নেয়। 

আর সোমবার দ্বিতীয় ম্যাচে ২৪ রানে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে হারিয়ে জয়ী ইংল্যান্ড। ৭ উইকেটে ২০২ রান তোলে ইংল্যান্ড। ১৭৮ রানে অলআউট হয়ে যায় ইতালি। ২২ বলে ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন ইংল্যান্ডের উইল জ্যাক। 

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেও চালকের আসনে বাংলা, অপরদিকে বিশাল স্কোর কর্ণাটকের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular