Wednesday, March 4, 2026
Homeক্রিকেটবিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, শেষ আটে জিম্বাবোয়ে সহ কোন কোন দল? জেনে...

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, শেষ আটে জিম্বাবোয়ে সহ কোন কোন দল? জেনে নিন

সুপার এইট নিশ্চিত করে ফেলেছে এশিয়ার আর এক দল শ্রীলঙ্কা। গ্রুপ বি-থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ আটে জায়গা করে নিল জিম্বাবোয়ে। এই গ্রুপে কার্যত অঘটন।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের দিকে। ফলে বিশ্বকাপের সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে একাধিক দল। তার মধ্যে এবারের বিশ্বকাপে রয়েছে একাধিক চমকও। সবার আগে গ্রুপ এ-তে নজর দিলে দেখা যাচ্ছে বর্তমানে তিন ম্যাচ খেলে তিনটি ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করে নিয়েছে সূর্যকুমার যাদবের ভারতীয় দল। বুধবার নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ড। টিম ইন্ডিয়ার থেকে অনেকটাই দূর্বল প্রতিপক্ষ হওয়ায় ভারতের জয়ের সম্ভাবনা জোরাল। গ্রুপ এ-থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে জায়গা করে নিতে পারে পাকিস্তান অথবা আমেরিকা। বুধবার পাকিস্তান নিজেদের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। অপরদিকে আমেরিকা ৪ ম্যাচে ২ টি জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তানের পয়েন্টও ৪। তবে পাকিস্তান বর্তমানে তৃতীয় স্থানে। বুধবার নামিবিয়াকে হারাতে পারলে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে জায়গা করে নেবে। 

এরপর আসা যাক গ্রুপ বি-তে। বি গ্রুপ থেকে ৩ ম্যাচ খেলে সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে এশিয়ার আর এক দল শ্রীলঙ্কা। গ্রুপ বি-থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে জায়গা করে নিল জিম্বাবোয়ে। এই গ্রুপে কার্যত অঘটন। কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল এই গ্রুপে থাকলেও, জিম্বাবোয়ে দ্বিতীয় দল হিসাবে শেষ আটে খেলতে চলেছে। কারণ অস্ট্রেলিয়া প্রথমে জিম্বাবোয়ের কাছে, এরপর শ্রীলঙ্কার কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে জিম্বাবোয়ে ৩ ম্যাচ খেলে দুটিতে জয় লাভ করেছে, আর মঙ্গলবার বৃষ্টির কারণে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল ঘোষণা হতেই সব আশা শেষ হয়ে যায় মিচেল মার্শদের। ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে চলে গেল জিম্বাবোয়ে। কারণ অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৪। 

গ্রুপ সি-থেকে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে ক্যারিবিয়ানরা। কারণ ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ খেলে ৩ ম্যাচেই জয় লাভ করে পয়েন্ট টেবিলে শীর্ষে। আর গ্রুপ সি-থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার এইটে ইংল্যান্ড। কারণ ইংরেজরা ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচে জিতে তাদের পয়েন্ট ৬। ফলে এই গ্রুপ থেকে অন্যান্য দলের আর কোনও সুযোগ নেই তা নিশ্চিত।

গ্রুপ ডি-থেকে সবার আগে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সুপার এইটে প্রোটিয়ারা। কারণ সাউথ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই জয় লাভ করেছে। তাদের পয়েন্ট ৬।

গ্রুপ ডি-থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ আটে খেলতে চলেছে নিউজিল্যান্ড। কারণ কিউয়িরা ৪ ম্যাচ খেলে জয় লাভ করেছে ৩ ম্যাচে। তাদেরও পয়েন্ট ৬। ফলে শেষ আটে যাওয়া নিশ্চিত নিউজিল্যান্ডের। 

শামির ৮ উইকেটের পরেও, প্রথমবার রঞ্জি ফাইনালে ওঠার সামনে জম্মু-কাশ্মীর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular