Sunday, March 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলস্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ইউসুফ ইজ্জেজারি ও অ্যান্টন সোজবার্গ যুগলবন্দি আক্রমণের অপেক্ষায়...

স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ইউসুফ ইজ্জেজারি ও অ্যান্টন সোজবার্গ যুগলবন্দি আক্রমণের অপেক্ষায় সমর্থকরা

মহম্মদ রাকিপ সুস্থ হয়ে দলে ফিরতে চলেছেন শনিবার। যা দলকে ভরসা দেবে। তবে মাহেশের চোট সারিয়ে দলে ফিরতে এখনও ১৫ দিন লাগতে পারে। আর কেভিন সিবিল্লে আগামী সপ্তাহে স্পেন থেকে শহরে আসছেন।

সৌরভ রায় ও সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি 

ময়দান আপডেট: নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর এবার কোচ অস্কারের পাখির চোখ স্পোর্টিং ক্লাব দিল্লি। যে দলটা গত মরসুম পর্যন্ত আইএসএলে হায়দরাবাদ এফসি হিসাবে খেলেছে, এবার তাদের মালিকানা বদল হওয়ায়, দলের নামও বদলেছে। দলের নাম বদলালেও অল্প বাজেটের এই দলের কোচ থেকে ফুটবলারদের খেলার ধরন সম্পর্ক যথেষ্ট ধারনা আছে বলেই সাংবাদিক সম্মেলনে বার্তা দিলেন কোচ অস্কার ব্রুজোঁ। তিনি বলেন, ওই দলের খেলার ধরন সম্পর্কে তিনি স্পষ্ট ভাবেই জানেন। ফলে শক্তির বিচারে দিল্লির এই দলের থেকে অনেকগুনে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। পাশাপাশি শনিবারের বিকেলে ছুটির দিনে যুবভারতীর ভরা গ্যালারিতে সমর্থকদের উপস্থিতির সংখ্যা অবশ্যই বাড়বে, যা অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়াবে লাল-হলুদ বাহিনীকে। 

আর ইস্টবেঙ্গলের দলের এক বিদেশী কেভিন সিবিল্লে না থাকালেও, প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে রীতিমতো একতরফা দাপট দেখিয়ে ৩-০ গোলে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। ফলে কেভিনের অনুপস্থিতি বিন্দুমাত্র সমস্যায় ফেলেনি দলকে। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম ম্যাচে মাঠে নেমেই অনবদ্য সাফল্য দেখিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইউসুফ ইজ্জেজারি। প্রথম ম্যাচেই জোড়া গোল দলকে উপহার দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন তিনি। পাশাপাশি শনিবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে লাল-হলুদ শিবিরে ষষ্ঠ বিদেশী হিসাবে যোগ দিয়েছেন ডেনমার্কের ২৫ বছর বয়সি সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গ। তিনি দলের গোলমেশিন হয়ে উঠতে পারেন বলে আশাবাদী অস্কার। ফলে শনিবার যুবভারতীতে ইউসুফ ইজ্জেজারি ও অ্যান্টন সোজবার্গ দুই ফরোয়ার্ডের যুগলবন্দি দেখার অপেক্ষায় সমর্থকরা। 

অন্যদিকে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ জানান, মহম্মদ রাকিপ সুস্থ হয়ে দলে ফিরতে চলেছেন শনিবার। যা দলকে ভরসা দেবে। তবে মাহেশের চোট সারিয়ে দলে ফিরতে এখনও ১৫ দিন লাগতে পারে। আর কেভিন সিবিল্লে আগামী সপ্তাহে স্পেন থেকে শহরে আসছেন। যদিও তার ফিটনেস পরিস্থিতি দেখে মাঠে নামানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির। 

ভারতীয় ফুটবলারদের নিয়েই ঘরের মাঠে এফসি গোয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মহামেডান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular