Sunday, March 1, 2026
Homeফুটবলঘরের মাঠে এফসি গোয়ার কাছেও ২-০ গোলে আটকে গেল মহামেডান স্পোর্টিং

ঘরের মাঠে এফসি গোয়ার কাছেও ২-০ গোলে আটকে গেল মহামেডান স্পোর্টিং

এরমধ্যেই ৩২ মিনিটে এফসি গোয়ার তারকা ফুটবলার উদান্তা সিংকে পেনাল্টি বক্সে ফাউল করেন গোলকিপার শুভজিৎ। ফলে পেনাল্টির সুযোগ পেয়ে যায় এফসি গোয়া। আর সেই সুযোগে এফসি গোয়ার হয়ে পেনাল্টিতে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ড্রাজিস। খেলার ফলাফল হয়ে যায় ২-০।

ময়দান আপডেট: শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়ে শক্তিশালী প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে শুক্রবার আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে জামশেদপুর এফসির ঘরের মাঠে মাদিহ তালালের গোলে ১-০ হেরে ঘরে ফিরেছিল সাদা-কালো বাহিনী। এদিন কিশোরভারতীতে স্টেডিয়ামে ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে খেলা হওয়ায়, প্রত্যাশা করা হয়েছিল ঘুরে দাঁড়াতে পারে মহামেডান। কিন্তু মানালো মার্কোয়েজের তারকাখচিত দলের সামনে কার্যত দাঁড়াতেই পারল না মহামেডান। ম্যাচের শুরু থেকেই ঘন-ঘন আক্রমণে উঠতে থাকে এফসি গোয়া। আর ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় গোয়া। এফসি গোয়ার হয়ে হেডে একটি দুর্দান্ত গোল করেন পোল মোরিনো। এই গোলটি আসার পর থেকেই, খেলায় আরও জাঁকিয়ে বসে এফসি গোয়া। 

এরপরও বার-বার মহামেডানের দুর্গ লক্ষ্য করে বার-বার আক্রমণে শানাতে থাকে গোয়ার ফুটবলাররা। সেখানে কিছু গোলের সুযোগ তৈরি করার মহামেডান চেষ্টা করলেও, কার্যকরী হয়নি। এরমধ্যেই ৩২ মিনিটে এফসি গোয়ার তারকা ফুটবলার উদান্তা সিংকে পেনাল্টি বক্সে ফাউল করেন গোলকিপার শুভজিৎ। ফলে পেনাল্টির সুযোগ পেয়ে যায় এফসি গোয়া। আর সেই সুযোগে এফসি গোয়ার হয়ে পেনাল্টিতে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ড্রাজিস। খেলার ফলাফল হয়ে যায় ২-০। তবে খেলার প্রথমার্ধে আর গোল আসেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণের ঝাঁঝ বাড়ায় এফসি গোয়া। অন্যদিকে দ্বিতীয়ার্ধে দলের তিনটি পরিবর্তন করার পর, কিছুটা শক্তি বাড়ায় মহামেডান। ম্যাচের ৫২ মিনিটে উদান্তা সিং গোলের সুযোগ তৈরি করলেও,গোল আসেনি। এরপরও একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করেন গোয়ার হয়ে ব্রাইসন, ড্যাজিস, উদান্ত সিংরা। খেলার ৭২ মিনিটে মহামেডানের হয়ে সহজ গোলের সুযোগ নষ্ট করেন মাকান ছোটে। লালথানকিমার বাড়ানো বলে, প্রথমে মোহিতোষের শটে গোলের সুযোগ নষ্ট করেন মাকান ছোটে। এরপর ম্যাচের শেষ লগ্নে ৮৯ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন এফসি গোয়ার ফুটবলার ড্যানিয়েল। খেলার ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সেই ৫ মিনিটে আর কোনও গোল আসেনি দুই দলেরই। ফলে ২-০ গোলে কিশোরভারতী স্টেডিয়ামে জিতে এবারের আইএসএলে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। 

 

স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ইউসুফ ইজ্জেজারি ও অ্যান্টন সোজবার্গ যুগলবন্দি আক্রমণের অপেক্ষায় সমর্থকরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular