সৌরভ রায় ও সোনালি চ্যাটার্জী, প্রতিনিধি
ময়দান আপডেট: ময়দান আপডেট: আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর, শনিবার যুবভারতীতে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এফসি। এদিন তিন বিদেশীতে দল সাজিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। মিগুয়েল, রশিদ ও ইউসুফ হিজ্জেজারি। দলে নতুন ডেনমার্কের বিদেশী ফুটবলার সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সোজবার্গ যোগ দিলেও, মাত্র দুইদিনের অনুশীলনে তাঁকে দলে রাখার সাহস দেখাননি অস্কার। কারণ তিনি এখনও সম্পূর্ণ ফিট নন। অন্যদিকে শুক্রবার অনুশীলনে হ্যামস্ট্রিং-এ চোট পান সাউল ক্রেসপো। ফলে সাউলের জায়গায় প্রথম একাদশে ফরোয়ার্ড হিসাবে রাখা হয় এডমুন্ডকে। আর তিন বিদেশীকেই রাখা হয় প্রথম একাদশে। এদিন ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে মিগুয়েল দিল্লির পোস্ট লক্ষ্য করে গোলের সুযোগ তৈরি করেন। যদিও গোল আসেনি। তবে ম্যাচের ৪ মিনিটের মাথায় খেলার স্রোতের বিপরীতে ৪ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্সের দূর্বলতার সুযোগ নিয়ে গোল করে স্পোর্টিং ক্লাব দিল্লিকে এগিয়ে গেন অগস্টিন। তবে এর ৩ মিনিটের মাথায় ৭ মিনিটেই গোল শোধ করে খেলায় সমতায় ফেরে ইস্টবেঙ্গল। বিপিনের ফ্রিকিকে গোল করেন এডমুন্ড। খেলার ফলাফল হয় ১-১। তবে এর মিনিট পাঁচেকের মধ্যেই আবার গোল ইস্টবেঙ্গলের। ১০ মিনিটে এডমুন্ডকে পেনাল্টি বক্সে ফাউল করেন ফেরনানডেস। ফলে পেনাল্টিতে ১২ মিনিটে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন ইউসুফ ইজ্জেজারি। খেলার ফলাফল হয়ে যায় ২-১।

খেলার ২৭ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়ে যায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের বাড়ানো বলে পোস্টের সামনে থাকলেও, হেডে গোলের সুযোগ নষ্ট করেন ইউসুফ ইজ্জেজারি। ৪০ মিনিটে ইস্টবেঙ্গলকে আরও এগিয়ে দেন সেই ইজ্জেজারি। মিগুয়েলের বাড়ানো বলে, পোস্টের একদম সামনে থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইউসুফ ইজ্জেজারি। ফলে লাল-হলুদ জার্সিতে নিজের চতুর্থ গোল করে ফেললেন তিনি। খেলার ফলাফল হয়ে যায় ৩-১। তবে ৪৪ মিনিটে দিল্লির হয়ে দারুন গোলের সুযোগ পেয়ে যান মনোজ মহম্মদ। যদিও গোল বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন গিল। খেলার প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে।

৪৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে একটি সহজ সুযোগ নষ্ট করেন নন্দকুমার শেখর। খেলার ৫৮ মিনিটে আক্রমণের ধার ভারাতে নন্দাকুমার শেখরের জায়গায় নামানো হয় পিভি বিষ্ণুকে। মাঠ নেমেই ৬২ মিনিটে গোলের জন্য শট নেন বিষ্ণু। তবে প্রতিহত করেন দিল্লির গোলরক্ষক বিশাল। ৭৮ মিনিটে একসঙ্গে তিনটে পরিবর্তন করে ইস্টবেঙ্গল। বিপিনের জায়গায় নামেন রাকিপ, এডমুন্ডের জায়গায় শৌভিক ও ইউসুফের জায়গায় নামেন ডেভিড। উল্লেখ্য এদিন ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ২০ হাজার ৩৮৬ জন সমর্থক। ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ৯৪ মিনিটে স্পোর্টিং ক্লাব দিল্লির কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন মিগুয়েল।

ফলে ৪-১ গোলে জিতে চলতি আইএসএলে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল এফসি। উল্লেখ্য আগামী ২৭ তারিখ লাল-হলুদের পরের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।
ঘরের মাঠে এফসি গোয়ার কাছেও ২-০ গোলে আটকে গেল মহামেডান স্পোর্টিং
