Sunday, March 1, 2026
Homeক্রিকেটশ্রীলঙ্কাকে সহজেই ধরাশায়ী করে ৫১ রানে জয় ইংল্যান্ডের, দুর্দান্ত বোলিং উইল জ্যাকের

শ্রীলঙ্কাকে সহজেই ধরাশায়ী করে ৫১ রানে জয় ইংল্যান্ডের, দুর্দান্ত বোলিং উইল জ্যাকের

জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। কার্যত দাঁড়াতেই পারল না তাদের ব্যাটসম্যানরা। যে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা এবারের বিশ্বকাপে অন্যান্য ম্যাচে ছন্দে ছিলেন, তারা কেউই এদিন মন ভরাতে পারল না। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাশুন শঙ্কা।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে কার্যত উড়ে গেল লঙ্কা বাহিনী। নিজেদের ঘরের মাঠেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার শ্রীলঙ্কার। একতরফা ম্যাচে ৫১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল ইংরেজরা। ইংল্যান্ডের ৯ উইকেটে ১৪৬ রানের জবাবে, মাত্র ৯৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। এদিন দুর্দান্ত বোলিং উপহার দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইংল্যান্ডের ডানহাতি অফ স্পিনার উইল জ্যাক। 

 এদিন প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা দুর্দান্ত করেন ফিল সল্ট। ৪০ বলে ৬২ রানের একটা দুর্দান্ত ইনিংস দলকে উপহার দেন সল্ট। ৭ টা চার ও দুটি ছয় হাঁকান তিনি। যদিও এদিন ইংল্যান্ডের অন্যান্য ব্যাটাররা খুব একটা বড় স্কোর উপহার দিতে পারেননি। ৯ উইকেটে ১৪৬ রান তোলে ইংল্যান্ড। 

আর জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। কার্যত দাঁড়াতেই পারল না তাদের ব্যাটসম্যানরা। যে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা এবারের বিশ্বকাপে অন্যান্য ম্যাচে ছন্দে ছিলেন, তারা কেউই এদিন মন ভরাতে পারল না। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাশুন শঙ্কা। মাত্র ১৬ ওভার ৪ বলেই ইনিংসের সমাপ্তি হয় লঙ্কা বাহিনীর। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন উইল জ্যাক। ২ টি করে উইকেট নেন জোফ্রা আর্চার, লিয়াম ডসন, আদিল রশিদ। ফলে ৫১ রানে জিতে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular