Sunday, March 1, 2026
Homeক্রিকেটটস হলেও, খেলার সুযোগ হল না পাকিস্তান ও কিউয়িদের!

টস হলেও, খেলার সুযোগ হল না পাকিস্তান ও কিউয়িদের!

ম্যাচ না হওয়ার ফলে দুই দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। যার ফলে হয়তো কিছুটা সুবিধাই হল দুই দলের জন্য। কারণ এই গ্রুপে রয়েছে আরও দুই দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই দুই দলের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে।

ময়দান আপডেট: টস হলেও, বল গড়াল না বিশ্বকাপের শেষ আটের প্রথম ম্যাচে কলম্বোতে। বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচ। শনিবার একটা ভালো লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। মাঠে এসেছিলেন প্রচুর সংখ্যক দর্শকও। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সালমান আঘা। কিন্তু ব্যাট করতে আর নামা হল না পাক বাহিনীকে। কলম্বোর আকাশ ছিল কালো মেঘে ঢাকা। আর টসের পরেই শুরু হয় প্রবল বৃষ্টি। যার ফলে মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। একাধিকবার মাঠে নেমে খেলার উপযুক্ত কিনা বোঝার চেষ্টা করেন আম্পায়ররা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের ঘোষণা করতে হয়। ফলে টস করেও, খেলার সুযোগ না পেয়ে হতাশ পাকিস্তান ও কিউয়ি দুই দলের ক্রিকেটাররাই।

তবে ম্যাচ না হওয়ার ফলে দুই দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। যার ফলে হয়তো কিছুটা সুবিধাই হল দুই দলের জন্য। কারণ এই গ্রুপে রয়েছে আরও দুই দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই দুই দলের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। পরের দুটি ম্যাচে জিততে পারলে, ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। অপরদিকে বর্তমানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে সেমিতে যেতে হলে এখন সব ম্যাচেই জিততে হবে।    

রবিবার বিশ্বকাপের শেষ আটে হাইভোল্টেজ ডুয়েলে প্রোটিয়াদের সামনে টিম ইন্ডিয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular