Sunday, March 1, 2026
Homeক্রিকেটবিশ্বকাপের দুটি গ্রুপে পয়েন্ট টেবিলে কারা দাঁড়িয়ে কোন জায়গায় ?

বিশ্বকাপের দুটি গ্রুপে পয়েন্ট টেবিলে কারা দাঁড়িয়ে কোন জায়গায় ?

কারা কারা কোন সমীকরণে খেলবে সেমিতে ? দেখুন

ময়দান আপডেট: জমজমাট টি-২০ বিশ্বকাপের শেষ আটের লড়াই। তবে অনেকটাই জটিল সমীকরণের অঙ্কে দাঁড়িয়ে সুপার এইটের গ্রুপ ওয়ান। তার কারণ গ্রুপ ওয়ানে এখন শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে সবার উপরে। দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকা। তারাও একটি ম্যাচে ভারতকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে ভালো জায়গায় রয়েছে। তৃতীয় স্থানে ভারত। চতুর্থ স্থানে জিম্বাবোয়ে। বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে একদিকে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা, অন্যদিকে সন্ধ্যায় চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করলে, তারা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে। আর সাউথ আফ্রিকা জিতলে প্রোটিয়ারাও ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে নেবে।

তার কারণ প্রোটিয়াদের শেষ ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে সাউথ আফ্রিকা। তবে ওয়েস্ট ইন্ডিজ জিতলে, ভারতের জন্য অঙ্কটা আরও জটিল হয়ে যাবে। তার কারণ ক্যারিবিয়ানরা রানরেটের বিচারে অনেক উপরে, ফলে তাদের সেমিফাইনাল যেমন নিশ্চিত হবে। তেমনি সাউথ আফ্রিকা জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসবে। সেক্ষেত্রে ভারত যদি জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই হারায়, তাহলেও তাদের সাউথ আফ্রিকার রানরেট দেখতে হবে শেষ চারে যেতে হলে।

অন্যদিকে গ্রুপ টু-তে সেমিফাইনালের সমীকরণটা অনেকটাই স্পষ্ট। তার কারণ ইতিমধ্যেই ইংল্যান্ড দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচেই জিতে, প্রথম দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর এই গ্রুপ থেকে দ্বিতীয় দল কারা হবে এখন সেটাই দেখার। তার কারণ বৃষ্টির জন্য ভেস্তে যায় নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। ফলে নিউজিল্যান্ড ও পাকিস্তান দুই দলের কাছেই ছিল ১ পয়েন্ট করে। আর বুধবার শেষ আটের ম্যাচে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে উঠে এল দ্বিতীয় স্থানে। আর পর-পর দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার। এখন এই গ্রুপের শেষ দুটি ম্যাচে ২৭ তারিখ মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২৮ তারিখ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে, তারা ৫ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়ে যাবে নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু ওই ম্যাচে ইংল্যান্ড জয় পেলে নিউজিল্যান্ডের হাতে থাকবে ৩ পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে পাক বাহিনী বড় ব্যবধানে জয় পেলে, রানরেটের বিচারে পাকিস্তান নিউজিল্যান্ডকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠে আসতে পারে।

সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত জয় কিউয়িদের, ৪ উইকেট রচিন রবীন্দ্রার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular