ময়দান আপডেট: একদিকে জন্মদাতা বাবা-মা, অন্যদিকে ভারত মাতা। আর সেই কঠিন পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে, মৃত্যুর সঙ্গে লড়াই করা হাসপাতালে ভর্তি বাবাকে ফেলে রেখেই টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চেন্নাইয়ে ফিরলেন রিঙ্কু সিং। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরেই বাবা খানচন্দ সিং এর গুরুতর অসুস্থতার খবর পেয়ে বাড়ি ফিরে যান তিনি। তিনি ক্যানসারে আক্রান্ত। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে তাঁর। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে যান রিঙ্কু। তবে দেশের জন্য লড়াই করতে বাবাকে একবার দেখে আবারও বিমান ধরে চেন্নাইয়ে উড়ে যান রিঙ্কু।

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ডু অর ডাই লড়াই ভারতের। তার আগে বুধবার চিপকে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে প্রশ্ন করা হয়েছিল, রিঙ্কু কবে ফিরবেন? জবাবে কোটাক বলেন, “আজ সন্ধ্যায় ফিরছে রিঙ্কু। ওর বাবা ভাল নেই। তাই ও গিয়েছিল। কিন্তু যত দূর জানি, আজই দলের সঙ্গে ও যোগ দেবে।” কোটাকের কথা থেকে পরিষ্কার, বাবাকে দেখেই আবার বিশ্বকাপ খেলতে ফিরবেন রিঙ্কু। রিঙ্কু বাড়ি চলে যাওয়ায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলে রিঙ্কুর জায়গায় সঞ্জু স্যামসন সুযোগ পাবেন বলেই ধরে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে স্যামসন ও অভিষেক ওপেনিং করতেন, তিনে ইশান। তবে রিঙ্কু দলের সঙ্গে যোগ দিলে হয়তো ব্যাটিংলাইন অপরিবর্তিই রাখা হবে বৃহস্পতিবার।
রঞ্জির ফাইনালে কর্ণাটকের চাপ বাড়িয়ে বিরাট রানের পথে জম্মু-কাশ্মীর,বোর্ডের শাস্তির মুখে পরশ ডোগরা
