Thursday, April 16, 2026
Homeক্রিকেটশ্রীলঙ্কাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তান, ইংল্যান্ডের কাছে হেরেও শেষ চারে কিউয়িরা

শ্রীলঙ্কাকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তান, ইংল্যান্ডের কাছে হেরেও শেষ চারে কিউয়িরা

অপ্রতিরোধ্য ইংল্যান্ডের কাছে নিজেদের শেষ ম্যাচে ৪ উইকেটে হেরেও, রানরেটের বিচারে পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল কিউয়িরা।

ময়দান আপডেট: বিশ্বকাপের শেষ আটের নিজেদের তৃতীয় ম্যাচে শাহিবজাদা ফারহান ও ফাকার জামানের বিধ্বংসী ব্যাটিং, আর শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে জয় কোনও কাজে লাগল না পাকিস্তানের।কারণ বিশ্বকাপের শেষ আটে বৃষ্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায় পাকিস্তানের। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। আর এরপর ইংল্যান্ডের কাছে পরাজিত হয় তারা। তার ফলে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় সালমান আঘাদের। আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের ব্যবধানে জিততে পারলে হয়তো রানরেটের বিচারে কিউয়িদের পিছনে ফেলে শেষ চারে জায়গা পেতে পারত পাক বাহিনী। কিন্তু টি-২০ বিশ্বকাপে নিজেদের সেমির স্বপ্ন আগেই শেষ হয়ে যাওয়া শ্রীলঙ্কা এদিন রুখে দিল পাকিস্তানেরও শেষ আটের আশা। কারণ কিউয়িরাও ছিল ৩ পয়েন্টে। আর শনিবার ম্যাচ জিতে পাকিস্তানও পৌঁছায় ৩ পয়েন্টে। কিন্তু রানরেটের বিচারে বিশ্বকাপের সফর শেষ করতে হল পাকিস্তানকে। 

অথচ অন্যদিকে অপ্রতিরোধ্য ইংল্যান্ডের কাছে নিজেদের শেষ ম্যাচে ৪ উইকেটে হেরেও, রানরেটের বিচারে পাকিস্তানকে পিছনে ফেলে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল কিউয়িরা। ভাগ্য যে নিউজিল্যান্ডের সুপ্রসন্ন তা স্পষ্ট। অপরদিকে ইংল্যান্ড শেষ আটের লড়াইয়ে তিন ম্যাচের জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবার প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৭ উইকেটে ১৫৯ রান। ইংল্যান্ড ১৯ ওভার ৩ বলেই ৬ উইকেট হারিয়ে ওই রান তুলে ফেলে। 

আর শনিবার প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান তোলে ৪ উইকেটে ২১২ রান। ৬০ বলে ১০০ রান করেন শাহিবজাদা ফারহান, ৪২ বলে ৮৪ রান করেন ফাকার জামান। আর জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ২০৭ রান। ৭৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দাসুন শঙ্কা। উল্লেখ্য শেষ ওভারে দরকার ছিল ২৮ রান। শাহিনশা আফ্রিদির বলে শ্রীলঙ্কা শেষ ওভারে তোলে ২৪ রান। ৫ হারে হেরে নিজেদের ঘরের মাঠেই সফর শেষ হল লঙ্কা বাহিনীর। 

দেশের ক্রিকেটে ইতিহাস লিখল জম্মু-কাশ্মীরের অনামি একদল ক্রিকেটার! ভারতসেরা জম্মু-কাশ্মীর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular