Thursday, March 5, 2026
Homeক্রিকেটঅবিশ্বাস্য ব্যাটিং ফিন অ্যালেনের,৩৩ বলে সেঞ্চুরি! নয়া ইতিহাস কিউয়ি তারকার, আবারও চোকার্স...

অবিশ্বাস্য ব্যাটিং ফিন অ্যালেনের,৩৩ বলে সেঞ্চুরি! নয়া ইতিহাস কিউয়ি তারকার, আবারও চোকার্স প্রোটিয়ারা

অতি সহজেই সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

ময়দান আপডেট: লাল বলের টেস্ট ক্রিকেটে প্রোটিয়ারা চোকার্সের তকমা ঘুচিয়ে স্বমহিমায় কামব্যাক করলেও, সাদা বলের ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে এবারও চোকার্স থেকে গেলেন আদিন মার্করামের দল। গোটা টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য খেলে, সাত ম্যাচে সাত ম্যাচেই জয় পেয়ে সেমিফাইনালে উঠেও, বড় মঞ্চে ফের হোঁচট খেল সাউথ আফ্রিকা। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্স কার্যত একতরফা সেমিফাইনাল দেখল। নিউজিল্যান্ডের কাছে দাঁড়াতেই পারলেন না প্রোটিয়ান ক্রিকেটাররা। হেলায় সাউথ আফ্রিকাকে হারিয়ে, বিশ্বকাপের ফাইনালে আমেদাবাদের টিকিট নিশ্চিত করে ফেলল কিউয়িরা।   

সাউথ আফ্রিকার বোলারদের নিয়ে রীতিমতো সেমিফাইনালে ছেলেখেলা করলেন টিম শেফার্ড ও ফিন অ্যালেন। অবিশ্বাস্য ব্যাটিং উপহার দিয়ে গোটা ক্রিকেট দুনিয়াকে কার্যত চলকে দিলেন ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে অপরাজিত থেকে টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস লিখলেন কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন। সবথেকে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। ভাঙলেন বহু তারকা ক্রিকেটারদের অতীতের রেকর্ড। ৩৩ বলে ১০০ রানে অপরাজিত অ্যালেনের ইনিংসে রয়েছে ১০ টা চার ও ৮- টা ছয়। পাশাপাশি ৩৩ বলে ৫৮ রান করে আউট হন টিম শেফার্ড। তাঁর ইনিংসে রয়েছে ৭ টা চার ও দুটি ওভার বাউন্ডারি। আর সাউথ আফ্রিকার দেওয়া ১৬৯ রানের টার্গেটের সামনে ব্যাট করতে নেমে অতি সহজেই ৪৩ বল বাকি থাকতেই, ৯ উইকেটে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। ফলে এবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে যে চাপ ধরে রাখতে পারেনা প্রোটিয়ারা, তা আবারও প্রমাণ করে দিল তারা। 

উল্লেখ্য এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে ফিরে যান কুইন্টন-ডি-কক ও রায়ান রিকেলটন। তবে এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন আদিন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিস। যদিও ৩৪ রানে আউট হয়ে যান ব্রেভিস। ২৯ রানে আউট হয়ে যান ট্রিসটন স্ট্যাবস। তবে এদিন প্রোটিয়াদের হয়ে ভালো ব্যাট করেন মার্কো জনসন। তিনি অপরাজিত থাকেন ৩০ বলে ৫৫ রানে।

৮ উইকেটে ১৬৯ রান তোলে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে ২ টি করে উইকেট নেন ম্যাট হেনরি, ম্যাককনসাইন, ও রচিন রবীন্দ্রা। 

হাইস্কোরিং ম্যাচের অপেক্ষায় ওয়াংখেড়ে,পাওয়ার হিটিং ভারতীয় অনুশীলনের মূল মন্ত্র!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular