সৌরভ রায়,সোনালি চ্যাটার্জী ও সৌম্য দাস, প্রতিনিধি
ময়দান আপডেট: গোটা দেশের ক্রিকেট ইতিহাসে নয়া নজির গড়ল NATIONAL CRICKET CLUB। এনসিসির পক্ষ থেকে এই প্রথমবার ৮ থেকে ১০ বছর বয়সি ছোট-ছোট বাচ্ছাদের নিয়ে এনসিসি বেবি লিগের আয়োজন করা হয়। যা গোটা দেশের মধ্যে প্রথমবার। আর এই শিশুদের নিয়ে ২২-গজের লড়াইয়ের উদ্বোধনটা যেমন আড়ম্বরপূর্ণ ছিল, ঠিক তেমনি টুর্নামেন্টের সমাপ্তি অর্থাৎ ২৫ তারিখ বিকেলে ফাইনাল ম্যাচেও ছিল বহু চমক। প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়ার আমন্ত্রণে, সুদূর কাশ্মীর থেকে বিমানে কলকাতার বিবেকানন্দ পার্কে সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ফাইনাল ম্যাচে হাজির স্বয়ং বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস! ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মঞ্চে বসে পল্লীশ্রী ও পাটুলি ক্রিকেট অ্যাকাডেমির ছোট-ছোট বাচ্ছাদের ফাইনাল ম্যাচ উপভোগ করলেন। পাশাপাশি পুরস্কার তুলে দিলেন চ্যাম্পিয়ন, রার্নাস থেকে বিভিন্ন বিভাগে সেরা ক্রিকেটারদের হাতে। কলকাতায় এসে বোর্ড সভাপতি নিজের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ছোটদের টুর্নামেন্টে! যা এককথায় গোটা দেশের ক্রিকেট প্রশাসকদের কাছে বিরলতম নজির। অথচ বিসিসিআই সভাপতি উপস্থিত থাকলেও, সেই মঞ্চে সৌজন্যতা দেখাতেও উপস্থিত থাকতে দেখা গেল না বাংলার ক্রিকেট বোর্ডের কোনও সদস্যকে! যা কার্যত বিস্মিত করল মিঠুন মানহাস থেকে শুরু করে বিসিসিআই সদস্যদের।

উল্লেখ্য এদিন এনসিসি বেবি লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পল্লীশ্রী ও পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। আর প্রথম ব্যাট করতে নামে পল্লীশ্রী ক্রিকেট অ্যাকাডেমি। আর এদিন আবারও চেনা ছন্দে দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন পল্লীশ্রীর দুই খুদে ক্রিকেটার শৌভিক ঘোষ ও স্পন্দন দে। গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য ব্যাটিং উপহার দিয়েছে তারা দুইজনে। আর এদিনও তাদের যুগলবন্দি ব্যাটিংয়ে ভর করে ১ উইকেটে ১০ ওভারে ১৫৫ রান তোলে পল্লীশ্রী। স্পন্দন করে ২৮ বলে ৬৫ রান। তাঁর ইনিংসে ছিল ৬ টা চার ও ৪ টে ছয়। অধিনায়ক শৌভিক ঘোষ অপরাজিত ৩২ বলে ৭৭ রানে। তাঁর ইনিংসে ছিল ৩ টে চার ও ৯ টা ছয়।

আর জবাবে ব্যাট করতে নেমে পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি মাত্র ৮২ রান তোলে ৬ উইকেটে। গোটা টু্র্নামেন্ট জুড়ে সাফল্য দেখালেও এদিন মাত্র ৫ রানে আউট হয়ে যায় অভ্রজিৎ। ৪৮ রান করে উইকেটরক্ষক নীল সরকার। ফলে ৭৩ রানের বিরাট ব্যবধানে পাটুলি ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে এনসিসি বেবি লিগ ২০২৬ চ্যাম্পিয়ন হয়ে গেল মধ্যমগ্রামের পল্লীশ্রী ক্রিকেট অ্যাকাডেমি। ম্যাচ ও সিরিজের সেরার পুরস্কার জিতে নেয় শৌভিক ঘোষ। তবে সেরা ব্যাটসম্যানের পুরস্কার দেওয়া হয় পাটুলি ক্রিকেট অ্যাকাডেমির অভ্রজিৎকে।

এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির মাঠে কার্যত অতিথি সমাবেশে চাঁদেরহাট বসেছিল। বোর্ড সভাপতি মিঠুন মানহাস প্রধান অতিথি হিসাবে তো ছিলেনই, পাশাপাশি ছিলেন প্রাক্তন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, বাংলার অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার, প্রাক্তন ক্রিকেটার তথা কোচ অশোক মালহোত্রা,সম্বরণ ব্যানার্জী, ইন্দুভূষণ রায়, রণদেব বোস থেকে শুরু করে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জী, শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি, মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবন ব্যানার্জী, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার,

বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার সহ সিএবির একাধিক কমিটি মেম্বার এবং টুর্নামেন্টের উদ্যোক্তা এনসিসি প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, অভিষেক ডালমিয়া সহ ডালমিয়া পরিবারের সদস্যরা। তবে বোর্ড সভাপতি মিঠুন মানহাসের হাত ধরে পুরস্কৃত হওয়ার সুযোগ পেয়ে গর্বিত ছোট-ছোট ক্রিকেটার থেকে তাদের অভিভাবকরা।
৭ গোলের বিরাট ব্যবধানে মহামেডানকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ইস্টবেঙ্গল
