Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলকৃষ্ণনগরে জমজমাট দুইদিনব্যাপি আইপিএল ফ্যান পার্ক, ক্রিকেট উৎসবে জনজোয়ার

কৃষ্ণনগরে জমজমাট দুইদিনব্যাপি আইপিএল ফ্যান পার্ক, ক্রিকেট উৎসবে জনজোয়ার

কৃষ্ণনগরের মানুষদের উৎসাহ দেখে অত্যন্ত খুশি বিসিসিআই আধিকারিকরাও। সবমিলিয়ে একেবারে জমজমাট ক্রিকেট উৎসবে মাতল রাজার শহর কৃষ্ণনগর।  

   সৌরভ রায় ও সৌম্য দাশ, প্রতিনিধি 

ময়দান আপডেট: আইপিএল ফ্যান পার্ক ঘিরে সমর্থকদের ভিড় নদিয়ার কৃষ্ণনগরে। গত চার বছরের মধ্যে তিনবার ফ্যান পার্ক আয়োজনের দায়িত্ব পেল কৃষ্ণনগর। শনি ও রবিবার দুই দিনব্যাপি ফ্যান পার্ক ঘিরে সমর্থকদের উল্লাস চোখে পড়ার মতো। বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের উদ্যোগে কৃষ্ণনগর স্টেডিয়ামে এই বছর সাড়ম্বরে আয়োজিত হল এই ফ্যান পার্ক। শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। আর রবিবার সন্ধ্যায় মুখোমুখি হয় কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স। দুটি ম্যাচই দেখানো হয় ফ্যান পার্কে।

একদিকে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখানোর ব্যবস্থা, অন্যদিকে খাবারের স্টল থেকে গেমস শো সবমিলিয়ে ছোট থেকে বড়দের জন্য ভরপুর বিনোদনের আয়োজন ছিল ফ্যান পার্কে। দুইদিনই প্রায় ৮ থেকে ১০ হাজার দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

সিএবির প্রাক্তন অ্যাপেক্স কাউন্সিল মেম্বার অর্ধেন্দু ঘোষ সহ অন্যান্য নদিয়া জেলার ক্রীড়া সংস্থার আধিকারিকদের সহযোগিতায় জমজমাট ভাবে উদযাপিত হল ফ্যান পার্ক। আর কৃষ্ণনগরের মানুষদের উৎসাহ দেখে অত্যন্ত খুশি বিসিসিআই আধিকারিকরাও। সবমিলিয়ে একেবারে জমজমাট ক্রিকেট উৎসবে মাতল রাজার শহর কৃষ্ণনগর।  

বিরাট-পাড়িক্কালের বিধ্বংসী ব্যাটে ভর করে, সহজেই জয় দিয়ে মরসুম শুরু আরসিবির

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular