ময়দান আপডেট: আইএসএলে হারের খড়া কাটল না মহামেডান স্পোর্টিংয়ের। নিজেদের সপ্তম ম্যাচে হাবাসের ইন্টারকাশির কাছেও আটকে গেল সাদা-কালো বাহিনী। প্রথম পয়েন্টের খাতা খোলা হল না এই দিনও। মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে আক্রমণ করতে থাকে ইন্টারকাশি।বল পজিশন থেকে আক্রমণ, সব বিভাগেই এদিন মেহেরাজউদ্দিন ওয়াডুর দলের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখে হাবাসের ছেলেরা। সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারে নি সাদা-কালো বাহিনী। তবে মহামেডান কিছুটা জমাট ডিফেন্স ধরে রাখায়, খুব বেশি গোল কার্যকরি করতে পারেনি ইন্টার কাশি। কিন্তু খেলার ১৫ মিনিটেই ইন্টার কাশির হয়ে গোল করে, মহামেডানের বিরুদ্ধে দলকে এগিয়ে দেন মুম্বইয়ের ছেলে মহম্মদ আসিফ খান। খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

তবে ম্যাচের প্রথমার্ধ মহামেডানকে সেভাবে ম্যাচে খুঁজে না পাওয়া গেলেও, খেলার দ্বিতীয়ার্ধে অনেকটাই ভালো লড়াই চালায় মহামেডানের ফুটবলাররা।একাধিক গোলের সুযোগ তৈরি করলেও, গোল আসেনি। এককথায় বলা যেতে পারে মহামেডানের ভাগ্য সহায় হল না। তার কারণ অল্পের জন্য একাধিক গোলের সুযোগ নষ্ট করে মহামেডান ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে ইন্টার কাশিও খুব একটা আশানুরূপ ফুটবল উপহার দিতে পারেনি। মহামেডানের ডিফেন্সের কাছে পরাস্থ হন ইন্টারকাশির ফুটবলাররা। তাই খেলার দ্বিতীয়ার্ধে কোনও গোল আসেনি। ম্যাচ শেষ হয় ১-০ গোলে। আর এই ম্যাচে জয়ের ফলে ৮ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয়, ২ ম্যাচ ড্র এবং ৩ ম্যাচ হেরে ১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে আসল আন্তেনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ৭ ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলে সবার শেষেই রয়ে গেল মেহেরাজউদ্দিন ওয়াডুর দল।
হকির ডার্বির রঙ সবুজ-মেরুন, ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন মোহনবাগান
