Sunday, May 31, 2026
Homeক্রিকেটআইপিএলআইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা ? নজর কাড়ছেন একাধিক...

আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা ? নজর কাড়ছেন একাধিক তারকারা!

পার্পল ক্যাপের তালিকায় রয়েছেন যে সমস্ত তারকারা তারা হলেন- চেন্নাই সুপার কিংসের অংশুল কম্বোজ। তিনি ৭ ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং ২২ রানে ৩ উইকেট।

ময়দান আপডেট: প্রত্যেক বছরই আইপিএলে নয়া তারকা ব্যাটার ও বোলারদের খুঁজে পায় ভারতীয় ক্রিকেটার। সেখান থেকেই অনেক ক্রিকেটার উঠে আসেন আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলে। তবে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের মালিককে অরেঞ্জ ক্যাপ এবং সর্বোচ্চ উইকেট শিকারিকে পার্পল ক্যাপ সম্মানে ভূষিত করে বিসিসিআই। সেই তালিকায় এবার নজর কাড়ছেন একাধিক তারকারা। যদিও এখনও আইপিএল শেষ হতে বহুদিন বাকি। তবে এখন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে কে হতে পারেন এবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক এবং সর্বোচ্চ উইকেটের আধিকারিক?

Credit- Cricinfo

এখনও পর্যন্ত সেই তালিকায় দেখা যাচ্ছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে যারা রয়েছেন তারা হলেন- সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। তিনি এখনও পর্যন্ত করেছেন ৮ ম্যাচে ৩৮০ রান। একটি সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশি করেছেন ৮ ম্যাচে ৩৫৭ রান। একটি সেঞ্চুরি ও ২ টি হাফসেঞ্চুরি। দিল্লি ক্যাপিটালসের হয়ে নজর কাড়ছেন কেএল রাহুল। ৭ ম্যাচে করেছেন ৩৫৭ রান। একটি দেড়শো রান এবং দুটি হাফসেঞ্চুরি তিনি করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হেনরিক ক্লাসেন ৮ ম্যাচে করেছেন ৩৪৯ রান। তিনি তিনটি হাফসেঞ্চুরি করেছেন। এই তালিকায় উপরের দিকে রয়েছেন কিং কোহলিও। তিনি ৭ ম্যাচে করেছেন ৩২৮ রান। তিনটি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ ৮১ রান। তালিকায় রয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ইশান কিশান। ৮ ম্যাচে করেছেন ৩১২ রান। সর্বোচ্চ ৯১ রান। তিনটি হাফসেঞ্চুরি করেছেন ইশান। 

Credit-Cricinfo

অন্যদিকে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেটের অর্থাৎ পার্পল ক্যাপের তালিকায় রয়েছেন যে সমস্ত তারকারা তারা হলেন- চেন্নাই সুপার কিংসের অংশুল কম্বোজ। তিনি ৭ ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং ২২ রানে ৩ উইকেট। দ্বিতীয় স্থানে হায়দরাবাদের ইশান মালিঙ্গা। তিনি ৮ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। বেস্ট বোলিং ৩২ রানে ৪ উইকেট। এই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। তিনি ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। বেস্ট বোলিং ২০ রানে ৩ উইকেট। নজর কাড়ছেন এলএসজির প্রিন্স যাদব। ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। বেস্ট বোলিং ৩২ রানে ৩ উইকেট। গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণা ৭ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট। তালিকায় শুরুর দিকে প্রথমের দিকে থাকলেও এখন কিছুটা পিছিয়ে পড়েছেন রাজস্থান রয়্যালসের রবি বিষ্ণোই। বর্তমানে নিয়েছেন ৮ ম্যাচে ১১ উইকেট। সেরা বোলিং ৪১ রানে ৪ উইকেট। ফলে এখন দেখার শেষ পর্যন্ত আইপিএলের সমাপ্তিতে কোন দুই তারকা এবারের অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ পুরস্কার জিতে নিতে পারে! 

দিল্লির ঘরের মাঠে হারের বদলা নিতে মরিয়া বিরাটরা! দুর্দান্ত ছন্দে আরসিবি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular