Thursday, July 16, 2026
Homeফুটবলবিশ্ব ফুটবলের মহাযুদ্ধআজ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, দীর্ঘদিন পর ফিরছেন নেইমার জুনিয়র

আজ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, দীর্ঘদিন পর ফিরছেন নেইমার জুনিয়র

দীর্ঘ ৯৪২ দিন পর হলুদ জার্সিতে ফিরতে যাওয়া নেইমার জুনিয়র থাকবেন পুরো ফুটবল বিশ্বের স্পটলাইটে। তাঁর সাথে আক্রমণভাগে গতি বাড়াবেন ভিনিসিয়াস জুনিয়র এবং মাঝমাঠে খেলা তৈরির দায়িত্ব থাকবে লুকাস পাকেতার ওপর।

ময়দান আপডেট: বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও গ্রুপ টেবিলের যা পরিস্থিতি, তাতে সুবিধাজনক অবস্থানে নেই সেলেসাওরা। সমপয়েন্ট নিয়ে মরক্কো এবং ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড নকআউটের দৌড়ে টিকে থাকায় হাইতি বাদে গ্রুপটি সম্পূর্ণ ‘ওপেন’। প্রতিটি গ্রুপের সেরা দুই দল এবং ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড অফ ৩২-এ। এই জটিল সমীকরণের ম্যাচেই ব্রাজিল শিবিরে খুশির খবর – দীর্ঘ ৯৪২ দিন পর চোট কাটিয়ে দলে ফিরছেন পোস্টার বয় নেইমার জুনিয়র। তবে বড়ো ধাক্কা হিসেবে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন রাফিনহা, যিনি সম্ভবত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন না।

ব্রাজিল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হলেও রাফিনহার ছিটকে যাওয়া ব্রাজিলের রাইট উইংয়ের ধার কিছুটা কমাতে পারে। কারণ আগেই চোটের কারণে বিশ্বকাপ মিস করেছেে এস্তেভাও ও রদ্রিগো তাই এই পজিশনে রায়ান ছাড়া বেশি অপশন নেই আনচেলোত্তির কাছে। তবে নেইমারের প্রত্যাবর্তন দলে বিশাল মানসিক আত্মবিশ্বাস জোগাবে। সরাসরি পরের রাউন্ড নিশ্চিত করতে সেলেসাওদের লক্ষ্য থাকবে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়া। অপরদিকে, ৩ পয়েন্ট থাকা স্কটিশদের সামনে সমীকরণ একদম পরিষ্কার ব্রাজিলকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই সরাসরি শেষ ৩২ নিশ্চিত। ড্র বা হারলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফল এবং তৃতীয় স্থানাধিকারী দলগুলোর টেবিলের দিকে। ফলে তারা মাঠে জীবনপণ লড়াই লড়বে।

দীর্ঘ ৯৪২ দিন পর হলুদ জার্সিতে ফিরতে যাওয়া নেইমার জুনিয়র থাকবেন পুরো ফুটবল বিশ্বের স্পটলাইটে। তাঁর সাথে আক্রমণভাগে গতি বাড়াবেন ভিনিসিয়াস জুনিয়র এবং মাঝমাঠে খেলা তৈরির দায়িত্ব থাকবে লুকাস পাকেতার ওপর। তবে এই ম্যাচে ম্যাথিউস কুনহার উপর দায়িত্ব থাকবে।স্কটিশদের মাঝমাঠের প্রাণভোমরা এবং আক্রমণ তৈরির মূল কারিগর অধিনায়ক অ্যান্ড্রু রবার্টসন ও মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। ব্রাজিলের আক্রমণভাগকে রুখে দিতে রক্ষণভাগে বড়ো ভূমিকা রাখতে হবে তাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular