Tuesday, September 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলমাত্র ১০০ টাকায় বাজিমাত! জামশেদপুরকে বিদায় জানিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর আইএসএলে চার্চিল...

মাত্র ১০০ টাকায় বাজিমাত! জামশেদপুরকে বিদায় জানিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর আইএসএলে চার্চিল ব্রাদার্স

টাটা গোষ্ঠীর কাছে ১০০ টাকা দিয়ে কেনা লাইসেন্সেই মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে প্রস্তুত গোয়ার ফুটবল জায়ান্টরা

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : মাত্র ১০০ টাকার বিনিময়ে জামশেদপুর এফসির মালিকানা স্বত্ব কিনে নিয়ে, ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ আইএসএলে প্রবেশ করতে চলেছে ঐতিহ্যবাহী চার্চিল ব্রাদার্স। জামশেদপুর এফসির মূল মালিক সংস্থা টাটা স্টিল স্পষ্ট জানিয়েছে, ‘জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেড’ এর সমস্ত শেয়ার এবং আইএসএল খেলার স্পোর্টিং লাইসেন্স চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দেওয়া হচ্ছে। নামমাত্র মূল্যে এই হস্তান্তর হলেও, নতুন সংস্থাকে ৩১ আগস্টের পর চুক্তিবদ্ধ থাকা ১২ জন ফুটবলার ও ২ জন কোচের দায়িত্ব বহন করতে হবে। এআইএফএফের (AIFF) চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী ৩১ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আনুষ্ঠানিকভাবে ইতি ঘটবে জামশেদপুর এফসি-র যাত্রার, তবে টাটা ফুটবল অ্যাকাডেমি আগের মতোই তাদের যুব ফুটবলের কাজ চালিয়ে যাবে। অপরদিকে ১৯৮৮ সালে যাত্রা শুরু করা গোয়ার চার্চিল ব্রাদার্স ইতিপূর্বে দু’টি আই লিগ, একটি ফেডারেশন কাপ ও তিনটি ডুরান্ড কাপ জিতলেও এতদিন শীর্ষ লিগে ফেরার সুযোগ খুঁজছিল। সম্প্রতি ক্যাসের (CAS) রায়ে আই লিগ ট্রফি হাতছাড়া হওয়া ক্লাবটি জামশেদপুর এফসি বন্ধের সুযোগে তড়িঘড়ি টাটা স্টিলের সাথে চুক্তি চূড়ান্ত করে নেয়। ফেডারেশনের অনুমতি পাওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা, যার মাধ্যমে ফুটবল মাঠে আবার মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে। ডুরান্ড কাপই হতে চলেছে জামশেদপুর এফসির সিনিয়র দলের শেষ টুর্নামেন্ট। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular