Tuesday, September 1, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলসেপ্টেম্বরের শেষে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড, যুবভারতীতে ফাইনাল ৬ অক্টোবর

সেপ্টেম্বরের শেষে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড, যুবভারতীতে ফাইনাল ৬ অক্টোবর

মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি থাকতে চলেছে আইএসএল ও আইলিগের আরও চারটি দল

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি

ময়দান আপডেট : ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আগামী ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে বসতে চলেছে ২০২৬ আইএফএ শিল্ডের আসর। তার আগেই সমাপ্তি ঘটতে চলেছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের। বিগত বছরের মতো এবারেও মোট ছয়টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হবে পুরো প্রতিযোগিতাটি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনালে।

গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান ও রানার্স আপ ইস্টবেঙ্গলের পাশাপাশি এতে অংশ নিতে চলেছে শহরের অপর প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও আইএসএল ও আই লিগের শক্তিশালী প্রতিনিধি হিসেবে নর্থইস্ট ইউনাইটেড এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লী এবং শ্রীনিদি ডেকান এফসির খেলার জোরালো সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ভারতের হেভিওয়েট আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচের জন্য যুবভারতী প্রস্তুত রাখার কারণে শিল্ডের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলা হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।

তবে টুর্নামেন্টের জমকালো ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর যুবভারতীর মূল মাঠেই। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে, এই আইএফএ শিল্ডে একসঙ্গে ৬ জন বিদেশি মাঠে খেলতে পারবেন। যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যালোচনা করা হচ্ছে। নতুন মরসুমের গুরুত্বপূর্ণ ফুটবল লিগগুলি শুরু হওয়ার ঠিক আগে এই শিল্ড প্রতিটি দলের জন্যই সেরা প্রস্তুতির মঞ্চ হয়ে উঠতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular