Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলআর্জেন্টিনা শিবিরে মেসির অবসরের পর অধিনায়কত্ব কার হাতে উঠবে?

আর্জেন্টিনা শিবিরে মেসির অবসরের পর অধিনায়কত্ব কার হাতে উঠবে?

মেসির অবসরের পর দায়িত্ব পেলেন ২৮ বছর বয়সী তারকা ডিফেন্ডার, আসন্ন প্রীতি ম্যাচগুলোতেই আর্মব্যান্ড হাতে দেখা যাবে তাঁকে।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

 ময়দান আপডেট : বিশ্বজয়ের শিখরে পৌঁছে লিয়োনেল মেসি, জাতীয় দলের জার্সিতে অবসর নেবার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠছিল। আর্জেন্টিনার আর্মব্যান্ড এখন কার হাতে উঠবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন দলের নতুন সেনাপতির নাম সিলমোহর দিলেন হেড কোচ লিয়োনেল স্কালোনি। আলবিসেলেস্তেদের আর্মবান্ড তুলে দেওয়া হলো রক্ষণের মূল স্তম্ভ ক্রিশ্চিয়ান রোমেরোর হাতে, যিনি বিশ্ব ফুটবলে ‘কুটি’ নামেই বেশি পরিচিত। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের বিরুদ্ধে আসন্ন আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের আগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেন যে, বর্তমান দলে রোমেরোই নেতৃত্ব দেওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিত্ব। স্কালোনির ব্যাখ্যা অনুযায়ী, মেসির অনুপস্থিতিতে দল পরিচালনায় ওটামেন্ডি বা এমিলিয়ানো মার্তিনেজ়দের মতো অভিজ্ঞরা রেসে থাকলেও, ২৮ বছর বয়সী রোমেরোর মধ্যে স্বাভাবিক নেতৃত্বের সমস্ত উপাদান রয়েছে। রদ্রিগো দি পল কিংবা লাউতারো মার্তিনেজ়রাও ভবিষ্যতের বিকল্প হতে পারেন, তবে আপাতত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ‘কুটি’কেই সঠিক পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে। জাতীয় দলকে এর আগে তিন ম্যাচে সফলভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রোমেরোর; ২০২৫ সালে চিলির বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন তিনি, এবং পরে ভেনেজুয়েলা ও মাউরিটানিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচেও আর্মব্যান্ড সামলেছেন। ২০২৭ সাল পর্যন্ত কোচিং স্ট্র্যাটেজি যা-ই হোক না কেন, আপাতত তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনার নতুন সূর্য হিসেবে ডিফেন্সের এই নির্ভরযোগ্যের ওপরই সম্পূর্ণ ভরসা রাখছে দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular