প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : পানামার বিপক্ষে ম্যাচ খেলার পর অবশেষে কলকাতায় এসে পৌঁছাল ভারতীয় ফুটবল দল। আগামী ৩রা এবং ৬ই অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবে তারা।
এই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের জন্য সোমবার দুপুর ১২:৩৫ মিনিটে বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমানে চেপে শহরের মাটিতে পা রাখেন রায়ান ও আনোয়াররা। কলকাতায় ভারতীয় দল এসে পৌঁছানোর পাশাপাশি ফুটবলপ্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ব্রাজিল শিবিরের খবর। বিশ্বফুটবলের অন্যতম বড়ো তারকা ভিনিসিয়াস জুনিয়র সহ ব্রাজিলের বাকি তারকা ফুটবলাররাও খুব অল্প কিছুদিনের মধ্যেই শহরে এসে পৌঁছাবেন। অপরদিকে ম্যাচের অফিশিয়ালদের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে।
গোয়ায় সাফ জয়ের পর কিশোরভারতীতে রাশিয়ার মুখোমুখি সঙ্গীতারা

১০ অক্টোবর আইএসএলের বোধন ,২৯ নভেম্বর লিগের প্রথম ডার্বি
বিশেষ করে ব্রাজিল বনাম ভারতের ম্যাচে বাঁশি হাতে দেখা যাবে বিশ্বমানের অভিজ্ঞ রেফারিকে। ফিফা বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দুর্দান্ত অভিজ্ঞতা থাকা উজবেকিস্তানের ইলগিজ টানটাশেভকে এই হাইভোল্টেজ ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঘরের মাঠে বিশ্বসেরা তারকাদের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী কয়েকমাস জুড়ে কলকাতার ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে যুবভারতীর সবুজ গালিচাতেই।
রায়ানের গোলে কান্তিরাভায় বিশ্বকাপের দল পানামাকে আটকে দিল ব্লু টাইগার্স
