ময়দান আপডেট: রঞ্জি ট্রফিতে বাংলার কাছে লজ্জার হার কেরালার। 287 রানের বিরাট ব্যবধানে জয় বাংলার। দুই ইনিংসে ১০ উইকেট প্রদীপ্ত প্রামানিকের। দ্বিতীয় ইনিংসে মাত্র 120 রানে অলআউট কেরালা। চলতি রঞ্জির গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিই জিতল বাংলা।তৃতীয় দিনের শেষে কেরলের রান ছিল ৪ উইকেটে ৫৩। জিততে তাদের দরকার ছিল আরও ৩৫৫ রান। বাংলার দরকার ছিল ৬ উইকেট। কেরলের পক্ষে যে এই ম্যাচ বাঁচানো সম্ভব নয় তা নিশ্চিত ছিল। প্রশ্ন ছিল, বাংলা কত তাড়াতাড়ি খেলা শেষ করতে পারবে। বেশি ক্ষণ সময় লাগল না। ১২০ রানে অল আউট হয়ে গেল কেরল।

দ্বিতীয় ইনিংসে বাংলার দুই স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ও শাহবাজ় আহমেদ দাপট দেখালেন। ১০ উইকেটের মধ্যে ৬টি নিলেন প্রদীপ্ত। ২টি শাহবাজ। তৃতীয় দিনই ৪ উইকেট নিয়েছিলেন প্রদীপ্ত। চতুর্থ দিন সকালে নিলেন আরও ২টি। শাহবাজ়ের ২ উইকেটও এল এ দিন। বাকি ২ উইকেট মহম্মদ শামির। স্পিন সহায়ক পিচেও নজর কাড়লেন বাংলার অভিজ্ঞ এই পেসার। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিলেন তিনি। প্রদীপ্ত ১০ উইকেট নিলেও ম্যাচের সেরা হন শাহবাজ।

