ময়দান আপডেট: আশঙ্কাই সত্যি হল ! গত ৩০ সেপ্টেম্বর এএফসির ম্যাচে ইরানে গ্রুপ সি’তে থাকা সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানে দল পাঠায় নি মোহনবাগান। বলা হয়েছিল নিরাপত্তার কারণে ফুটবলাররা খেলতে যেতে রাজি নয়। তবে আশঙ্কা করাই হয়েছিল মোহনবাগান যদি ইরানে এএফসির ম্যাচ খেলতে দল না পাঠায়, তাহলে ফিফার বড়সড় শাস্তির মুখে পড়বে মোহনবাগান সুপার জায়ান্ট। তাই দল কেন ইরানে খেলতে গেল না ! কারণ জানতে চেয়ে দফায়-দফায় মোহনবাগান সমর্থকরা যুবভারতী থেকে কিশোরভারতীর সামনে বিক্ষোভ দেখিয়েছে। এমনকি আইএফএ শিল্ডের মোহনবাগান-ইউনাইটেড স্পোর্টস ম্যাচ চলাকালীন কিশোরভারতীর সামনে মেরিনার্সদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনায় বেশ কিছু সমর্থক আহত হন। তারপরও স্যোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তোলেন সমর্থকরা। ক্লাব ও ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে কারণ জানতে চাওয়া হয়। কিন্তু কোনও সদ্যুত্তর মেলেনি।

আর বুধবার এএফসির তরফে জানান হয়েছে, ২০২৭-২৮ মরসুম পর্যন্ত আইএসএল জিতলেও, এএফসির কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানাও দিতে হবে ক্লাবকে। এএফসির তরফে এর আগে জানানো হয়েছিল, এবারের মতো সবুজ মেরুনের এএফসি কাপের সমস্ত পয়েন্ট কেড়ে নেওয়া হবে। যদিও জানা গিয়েছে এএফসির তরফে অফিসিয়াল ভাবে চিঠি এলে CAS-এ যাবে মোহনবাগান। ফলে শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। এরই মধ্যে উল্লেখ্য আইএসএল কবে শুরু হবে তা এখনও জানা না গেলেও নিজেদের মতো করে কোচ সার্জিও লোবেরার নেনৃত্বে অনুশীলন চালাচ্ছে মোহনবাগান। এমনকি শুক্রবার যুবভারতী অনুশীলন মাঠে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান।
২০২৫ সালে ৮-নম্বরে শেষ করা ধোনির দলের কাছে বড় চ্যালেঞ্জ ২০২৬-এ


[…] […]