মেসির ভারত সফরের ভিডিওতে বাদ যুবভারতী ! বনতারা’র মন্দিরে দৃষ্টান্ত স্থাপন লিও-এর

বনতারা’র মন্দিরের বিগ্রহের সামনের বেদীতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন মেসি। পাশে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত এবং রদ্রিগো ডি’পল। ভারতীয় সংস্কৃতির প্রতি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের শ্রদ্ধাজ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে।

2
112

ময়দান আপডেট: ভারত সফর সেরে দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন লিওনেল মেসি। একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হায়দরাবাদ, দিল্লি, মুম্বই থেকে শেষ দিনে জামনগরের ছবি। তবে কোথাও দেখা গেল না কলকাতার স্মৃতি! ফলে ভারত সফরে এসে ফুটবলের রাজপুত্র যে যথেষ্ট খুশি তা বলা যেতেই পারে। কিন্তু কলকাতা সফরে এসে যে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখহীন হয়েছেন তিনি, তা মোটেও খুশি নন লিওনেল মেসি। তার পোস্ট করা ভিডিও থেকে সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন এলএম টেন। ভিডিওতে কলকাতার একটি ঘটনাই শুধু রয়েছে। তা হল হোটেলে বসে ভার্চুয়ালি লেকটাউনে তাঁর মূর্তি উন্মোচন। কিন্তু যুবভারতীর অনুষ্ঠানের কোনও ঝলকই দেখানো হয়নি। পুরোটা জুড়ে হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির অনুষ্ঠান। রয়েছে হায়দরাবাদের মাঠে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে তাঁর ফুটবল খেলার ভিডিয়ো। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তেন্ডুলকরের সঙ্গে তাঁর কথা বলার মুহূর্ত জায়গা পেয়েছে ভিডিয়োতে। সেখানেও ছোটদের সঙ্গে খেলা, দর্শকদের মাতানোর মুহূর্ত রয়েছে। রয়েছে দিল্লির কিছু ভিডিও।

যুবভারতী জায়গা না পেলেও মেসি ভিডিয়োর যে ক্যাপশন দিয়েছেন, সেখানে কলকাতার উল্লেখ রয়েছে। মেসি লিখেছেন, “নমস্কার ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছি। যে আতিথেয়তা ও ভালবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করছি, ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।”এই সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হলেও তাঁর নামও ক্যাপশনে লিখেছেন মেসি।

মেসির চারদিনের ভারত সফরের শেষ দিনে অর্থাৎ ১৬ তারিখ বিশেষ ভাবে দৃষ্টান্ত স্থাপন করলেন ফুটবলের ম্যাজিসিয়ান লিওনেল মেসি। তাঁর ফেরার কথা ছিল ১৫ তারিখ দিল্লি সফর শেষ করেই। কিন্তু মুকেশ অম্বানী পরিবারের অনুরোধে কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি। আর সেখানে দেখা যায় ছবিতে বনতারা’র মন্দিরের বিগ্রহের সামনের বেদীতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন মেসি। পাশে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত এবং রদ্রিগো ডি’পল। ভারতীয় সংস্কৃতির প্রতি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের শ্রদ্ধাজ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মন্দিরে মেসি, ডি’পল এবং সুইস সুয়ারেজ আরতিও করেছেন, থালায় প্রদীপ, ফুল সাজিয়ে। শুধু তা-ই নয়, ‘বনতারা’য় বাঘ, সিংহ, হাতি ও জিরাফের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে মেসিদের। সেই মুহূর্তের কিছুও ছবিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ‘বনতারা’র অনুষ্ঠানের অবশ্য সরাসরি সম্প্রচার করা হয়নি। অম্বানী পরিবারের সদস্যেরা মেসি-সাক্ষাৎ নিজেদের মধ্যেই রেখেছেন।

এএফসি কঠোর শাস্তির মুখে মোহনবাগান,শুক্রবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ