লখনউতে প্রবল কুয়াশার জেরে ভেস্তে গেল চতুর্থ টি-২০, স্বস্তি টিম ইন্ডিয়ার !

৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এ এগিয়ে থাকল ভারত। ১৯ তারিখ শুক্রবার আমেদাবাদে শেষ টি-২০ ম্যাচ। ফলে এদিনের ম্যাচ আয়োজিত না হওয়ায় সুবিধা পেল ভারত। কারণ ভারতের আর সিরিজ হারের কোনও সম্ভাবনা রইল না।

0
116

ময়দান আপডেট: প্রবল কুয়াশার জের, রাত সাড়ে ৯-টা পর্যন্ত অপেক্ষা করেও টস করা সম্ভব হল না লখনউ-তে। ফলে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্যাচ। সন্ধ্যা থেকেই প্রবল কুয়াশা থাকায় দফায়-দফায় রাত পর্যন্ত একাধিকবার পিচ পরিদর্শন করেন আম্পায়ররা। মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন দুই দলের কোচ, অধিনায়ক থেকে ক্রিকেটাররা। কিন্তু কোনও ভাবেই খেলা শুরু করার মতো অবস্থা ছিল না। কুয়াশায় মাঠের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ভালো করে দেখা যাচ্ছিল না। ফলে বাধ্য হয়ে সাড়ে ৯-টা নাগাদ ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়ররা। তবে এরজেরে প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। শীতকালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে,ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে।

তবে এদিন ম্যাচ আয়োজিত না হওয়ায় ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এ এগিয়ে থাকল ভারত। ১৯ তারিখ শুক্রবার আমেদাবাদে শেষ টি-২০ ম্যাচ। ফলে এদিনের ম্যাচ আয়োজিত না হওয়ায় সুবিধা পেল ভারত। কারণ ভারতের আর সিরিজ হারের কোনও সম্ভাবনা রইল না। পরের দিন যদি ম্যাচ সাউথ আফ্রিকা জিতেও যায়, সিরিজ ২-২ ড্র হয়ে যাবে। ফলে সাউথ আফ্রিকার টি-২০ সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার আর কোনও সুযোগ থাকল না। কিন্তু এই রকম পরিস্থিতিতে লখনউ-তে ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

মেসির ভারত সফরের ভিডিওতে বাদ যুবভারতী ! বনতারা’র মন্দিরে দৃষ্টান্ত স্থাপন লিও-এর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here