Thursday, April 16, 2026
Homeক্রিকেটটি-২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের দাবি অবাস্তব! বার্তা আইসিসির

টি-২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের দাবি অবাস্তব! বার্তা আইসিসির

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে ইডেনে বাংলাদেশের যে খেলাগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলির ভবিষ্যৎ কি হবে তাই নিয়েই চিন্তায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড!

ময়দান আপডেট: মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ক্রমশ সংশয় বাড়ছে। তার কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছিল, বাংলাদেশের ম্যাচগুলি যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। কিন্তু বাংলাদেশের দাবিকে নসাৎ করে দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। বিসিবি’র এই দাবি যে অবাস্তব, তা জানিয়েছেন আইসিসি’র এক কর্তা। এক সাক্ষাৎকারে ওই আইসিসি (ICC) কর্তা বলেছেন, ভারত থেকে ম্যাচ সরাতে গেলে বাংলাদেশকে বৈধ কারণ দেখাতে হবে। যেখানে ম্যাচ হবে, সেখানে আগে সিকিউরিটি দল পাঠাতে হত। তাদের রিপোর্টের ভিত্তিতে আবেদন করাটাই হল নিয়ম। তবে বাংলাদেশ নিরাপত্তাজিত কারণ দর্শালেও, কোনও যুক্তিপূর্ণ কারণ দেখাতে পারেনি। 

ফলে বর্তমানে যা পরিস্থিতি তাতে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা ক্রমশই কমছে। ফলে হয়তো বাংলাদেশকে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপ শুরু করতে হবে আইসিসিকে। অথবা বাংলাদেশের বিকল্প কোনও দলকে তুলে আনতে হবে বিশ্বকাপের জন্য। আইসিসিকে (ICC) লেখা চিঠিতে বাংলাদেশ লিখেছিল, ভারতে খেলা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। দলের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। সব বিশ্লেষণ করে ও সরকারের পরামর্শ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক করেছ, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। তবে বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশ না নেয়, তাহলে আগামী দিনে বিশ্ব ক্রিকেটে কোনও টুর্নামেন্টে বাংলাদেশকে সুযোগ আইসিসি দেবে কিনা তাই নিয়েও সংশয় রয়েছে। সবমিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ যে ঘোর অন্ধকারে পড়তে পারে তা স্পষ্ট। পাশাপাশি বাংলাদেশ বিশ্বকাপে না খেললে ইডেনে বাংলাদেশের যে খেলাগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলির ভবিষ্যৎ কি হবে তাই নিয়েই চিন্তায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড! কারণ বেশ কিছু ম্যাচের টিকিট ইতিমধ্যেই কেটে ফেলেছেন দর্শকরা!  

বিশ্বকাপে সুযোগ না পেয়ে হতাশ হলেও, নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানালেন গিল!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular