ময়দান আপডেট: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর শুক্রবার অসমের মাটিতে আবার একবার সেটাই প্রমাণ করে দিলেন বাংলার সন্তোষ ট্রফি দলের অভিজ্ঞ ফুটবলার নরহরি স্রেষ্টা। সেই রঞ্জন ভট্টাচার্যের জমানা থেকে সন্তোষ ট্রফি খেলছে নরহরি। বাংলার কোচ বদলেছে এরমধ্যে তিনবার। রঞ্জন ভট্টাচার্য থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য, রঞ্জন চৌধুরী থেকে সঞ্জয় সেন। কিন্তু প্রত্যেকবারই বাংলার দলের সদস্য হয়েছেন পোরখাওয়া বাংলার ফুটবলার নরহরি। গতবার চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য হয়ে পুলিশে রাজ্য সরকারের থেকে চাকরিও পেয়েছেন তিনি। আর এবারও দলের অনেক জুনিয়র ভাইদের সামনে অভিজ্ঞ দাদার মতো পরামর্শও দিচ্ছেন তিনি। পাশাপাশি সন্তোষ ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তরাখন্ডের বিরুদ্ধে গোলশূন্য ফলাফলে বাংলা মাঠ ছাড়তে চলেছে তা যখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে, অতিরিক্ত সময়ের ৬ মিনিটও অতিক্রান্ত। ফলে আর কয়েক সেকেন্ডের খেলা বাকি! ঠিক তখনই অনেকটা ক্লান্ত হয়ে পড়া উত্তরাখন্ডের গোলকিপারের দূর্বলতার সুযোগ নিয়ে দুর্দান্ত গোল করে বাংলার জয় নিশ্চিত করে দিলেন সেই নরহরি স্রেষ্টা। একের বলে যার শেষ ভালো, তার সব ভালো। ফলে দিনের শেষে ৩ পয়েন্ট নিয়েও মাঠ ছাড়লেন সঞ্জয় সেনের ছেলেরা।

যদিও প্রথম ম্যাচে নামাল্যান্ডের বিরুদ্ধে যতটা আশানুরূপ ফলাফল হয়েছিল বাংলার, সেই রকম সাফল্য এদিন বাংলা দেখাতে পারেনি। প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলা। আর এইদিন উত্তরাখন্ডের বিরুদ্ধে ম্যাচে অনেকটাই আক্রমণাত্বক দেখিয়েছে উত্তরাখন্ডকে। বরং সেভাবে আক্রমণের ধার খুঁজে পাওয়া যায় নি বাংলার পক্ষ থেকে।

পর-পর দুই ম্যাচে জয় পেলেও, বাংলার তৃতীয় ম্যাচ রবিবার রাজস্থানের বিরুদ্ধে। ফলে রাজস্থান ম্যাচ যে সহজ হবে না তা আগেই জানিয়ে দিয়েছেন কোচ সঞ্জয় সেন। ফলে রবিবার অনেকটাই বুঝেশুনে খেলতে হবে বাংলাকে। না হলে সমস্যায় পড়তে হতে পারে। প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছে বাংলা। সেই ম্যাচের কথা মাথায় রেখে আজ অনুশীলন করল বাংলা দল। অনুশীলনে ফানগেম এর পাশাপাশি রিকভারির উপর জোর দিলেন কোচ সঞ্জয় সেন।

আর এই মুহূর্ত্বে বাংলা ও রাজস্থান দুই দলই গ্রুপের দুটি করে ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পয়েন্ট টেবিলে। তবে গোল পার্থক্যে এক নম্বরে বাংলা। দুইয়ে রাজস্থান। অন্য গ্রুপে অর্থাৎ বি গ্রুপে শীর্ষে রয়েছে কেরালা। দ্বিতীয় স্থানে মেঘালয়। ফলে বাংলার লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।

কোয়ার্টারে নকআউটের লড়াই বেশ কঠিন হবে তা স্পষ্ট। ফলে তার আগে গ্রুপে সব ম্যাচ জয় এবং ক্লিনশিট বজায় রাখাই এখন একমাত্র চ্যালেঞ্জ বঙ্গ ব্রিগেডের।
তিলকের অনুপস্থিতিতে রুদ্র মেজাজে ইশান! বিশ্বকাপে তিন নম্বরে তাহলে কে?
