ময়দান আপডেট: WPL এর সরাসরি ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরু মহিলা দল। অন্যদিকে WPL এর গ্রুপ পর্ব থেকেই বিদায় গতবারের চ্যাম্পিয়ন সহ দুইবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ওম্যান্স দলের।

পাশাপাশি নিজেদের গ্রুপের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওম্যান্স দল ৪১ বল বাকি থাকতেই ৮ উইকেটে ইউপি ওয়ারিয়ার্সকে অতি সহজেই হারিয়ে, জয়ে প্রত্যাবর্তন করার পাশাপাশি ফাইনালের টিকিট কেটে ফেলল তারা। প্রথম ৫ ম্যাচ জেতায় ফাইনালে উঠতে বাকি তিন ম্যাচের মধ্যে মাত্র একটি জয় দরকার ছিল আরসিবির। কিন্তু আগের দুই ম্যাচে হারতে হয়েছিল তাদের। অবশ্য পর পর দু’ম্যাচে হারের পর বৃহস্পতিবার জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এদিন UP Warriorz প্রথম ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন দীপ্তি শর্মা। আরসিবির হয়ে ৪ উইকেট নেন সাউথ আফ্রিকান মিডিয়াম পেসার Nadine de Klerk।

জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালুরু মহিলা দল ১৩ ওভার ১ বলেই ম্যাচ জিতে নেয় ২ উইকেট হারিয়ে। ৭৫ রান করেন অস্ট্রেলিয়ান মহিলা ডানহাতি ব্যাটার Grace Margaret Harris। ৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। এই জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেল তারা, ফাইনালে খেলতে নামার আগে হাতে রয়েছে এক সপ্তাহ সময়। কারণ ৫ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মন্ধানারা ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত হয়ে যাবে আগামী ৩ তারিখ এলিমিনেটরে দিল্লি বনাম গুজরাত ম্যাচে। উল্লেখ্য রবিবার গ্রুপের শেষ ম্যাচে অতিসহজেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে জয় লাভ করে এলিমিনেটর নিশ্চিত করে ফেলল দিল্লির মহিলা দল।
