Monday, June 1, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলঅসমের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল বাংলা, প্রথম কোয়ার্টারে আজ বাংলার প্রতিপক্ষ...

অসমের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল বাংলা, প্রথম কোয়ার্টারে আজ বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস

মঙ্গলবার সন্তোষ ট্রফির চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ

ময়দান আপডেট: সন্তোষ ট্রফির অব্যাবস্থা নিয়ে ক্ষুব্ধ বঙ্গ ফুটবল সংস্থা। সন্তোষ ট্রফি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ম্যাচ পিছোতে বলে কড়া প্রতিবাদের চিঠি পাঠায় আইএফএফকে। কারণ হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব অনেকখানি। তার উপর রাস্তায় ভয়ানক যানজটের কারণে অসম ম্যাচ খেলে হোটেলে ফিরতে বাংলার দলের সময় লেগেছে প্রায় দশ ঘণ্টা। যার ফলে শরীর খারাপ হয়ে যায় বেশ কিছু ফুটবলারদের। আইএফএর পক্ষ থেকে এআইএফএফ-কে চিঠি পাঠিয়ে কোয়ার্টার ফাইনাল পিছিয়ে দেওয়ার আর্জি জানানোর পরেই, সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফেডারেশনের। ২ ফেব্রুয়ারির বদলে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। ওইদিনই অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। 

সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেও, পর-পর দুই ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল সঞ্জয় সেনের দলকে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা দল এবারের মরসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পায় বাংলা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে উত্তরাখন্ড ও রাজস্থানের বিরুদ্ধে খেলার শেষ মুহূর্ত্বে গোল করে ১-০ তে জয় পায় বঙ্গ বাহিনী। জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলা। যদিও শেষ দুটো ম্যাচে জয় অধরা থেকে গেল বাংলার। তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর, শুক্রবার অসমের বিরুদ্ধেও ১-১ গোলে ড্র করল বাংলার ছেলেরা। ফলে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে ২ ফেব্রুয়ারি সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। বাংলা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বি-এর চার নম্বর দল অর্থাৎ সার্ভিসেসের বিরুদ্ধে। 

উল্লেখ্য এদিন অসমের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বাংলার। ম্যাচের প্রথমার্ধেই ৩২ মিনিটে আকাশ হেমব্রমের গোলে অসমের বিরুদ্ধে এগিয়ে যায় সঞ্জয় সেনের দল। যদিও একাধিক গোলের সুযোগ প্রথম দিকে কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলা। ১-০ স্কোর নিয়ে বিরতিতে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় অসম। ৫১ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন অসম ফুটবলার। ৫৭ মিনিটে সুযোগ আসে বাংলার সামনেও। অনবদ্য সেভ করেন অসম গোলকিপার। ৭৮ মিনিটে বিপক্ষ দলের ফুটবলারের হেড ক্রস বারে লেগে প্রতিহত হয়। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অসমকে সমতায় ফেরান ঋতুরাজ। এরপর দুই দলই একাধিক সুযোগ কাজে লাগাতে না পারায় ১-১ গোলে ম্যাচ শেষ হয়। 

সন্তোষ ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ৩ তারিখ মুখোমুখি হবে গ্রুপ এ-এর এক নম্বর দল বাংলা বনাম গ্রুপ বি-র চার নম্বর দল সার্ভিসেস। অন্যদিকে ওইদিনই গ্রুপ এ-এর দুই নম্বর দল তামিলনাড়ু খেলবে গ্রুপ বি-র তিন নম্বর দল পঞ্জাবের সঙ্গে। আর গ্রুপ বি-র এক নম্বর দল কেরালা খেলবে গ্রুপ এ-এর চার নম্বর দল অসমের সঙ্গে। অন্যদিকে ওইদিনই খেলবে গ্রপ বি-র দুই নম্বর দল রেলওয়ে বনাম গ্রুপ এর তিন নম্বর দল রাজস্থান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular