Sunday, May 31, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলরাজস্থানের বিরুদ্ধে হ্যাটট্রিক সুহেলের, ৩-১ গোলে জয়ী মোহনবাগান

রাজস্থানের বিরুদ্ধে হ্যাটট্রিক সুহেলের, ৩-১ গোলে জয়ী মোহনবাগান

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্বের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পরবর্তী ম্যাচ ৪ তারিখ বিধাননগর মিউনিসিপ্যাল এর বিরুদ্ধে নামবে মোহনবাগান।

ময়দান আপডেট: প্রতিপক্ষ কিছুটা কঠিন হলেও, আটকাতে পারল না মোহনবাগানকে। একেরপর এক গোল করে ম্যাচের সেরা হলেন সুহেল আহমদ ভাট।একধারে যেমন মোহনবাগানের সিনিয়র দলেও দেখা গিয়েছে তাঁকে, পেয়েছেন ম্যাচ টাইম তেমনিই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও মাঠ কাঁপাচ্ছেন তিনি। রবিবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগান মুখোমুখি হয়েছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের অন্য একটি গ্রুপের জোনাল পর্ব থেকে উঠে আসা রাজস্থানের। প্রতিপক্ষ খুব একটা যে পরিচিত এই মরশুমের জন্য তা নয়, অপরদিকে প্রতিপক্ষ খুব কঠিন সেটাও নয়। কিন্তু তবুও নিজেদের জার্সির মান রাখলেন সবুজ মেরুন শিবিরের ছেলেরা। রাজস্থানকে হারালেন ৩-১ ব্যবধানে। এবং মোহনবাগানের এই তিনটি গোলই করেন সুহেল।

খেলার ৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। তারপর খেলার ৬ মিনিটের মাথায় পাসাং একটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। কিন্তু রাজস্থান ক্রমাগত নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলে আক্রমণে আসার চেষ্টা করছিল। বিশেষত তাদের বল কন্ট্রোল মাঝেমাঝেই চিন্তায় ফেলছিল মোহনবাগানকে। অপনেন্টের জোনে পাসিং ফুটবল খেলতে খেলতেই বেশ কিছুবার ঢুকে পড়ে রাজস্থান। সেখানে‌ তাদের বল কন্ট্রোল চোখে পড়ার মতো। বিশেষত তাদের ৭ নম্বর জার্সিধারী রাজকুমার কে দেখে বেশ বিপদজনক মনে হচ্ছিল। তবে খেলার ২০ মিনিটেল মাথায় আবারও গোল করেন সুহেল। কিন্তু গোল শোধ করার খিদে রাজস্থানের ফুটবলারদের মধ্যে শেষ পর্যন্ত ছিল। এবং খেলার ৩০ মিনিটের মাথায় রাজস্থানের হয়ে গোল করেন রাজকুমার। প্রথমার্ধে দুই দলে গোলের সংখ্যায় আর কোনো পরিবর্তন আসেনি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দুদলই বেশ কিছু আক্রমণ করেন। তবে খেলার ৬৩ মিনিটের মাথায় গোল পেয়ে যান আবারও সুহেল। দলকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে। খেলার ৮০ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে পরবর্তী খেলোয়াড় হিসেবে নামা পুনিত থাংজাম দেখেন লাল কার্ড। তবে শেষ দশ মিনিট দশ জনে হয়ে যাওয়া মোহনবাগানের রক্ষন বিভাগকে আর ভাঙ্গতে পারেনি রাজস্থান। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্বের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পরবর্তী ম্যাচ ৪ তারিখ বিধাননগর মিউনিসিপ্যাল এর বিরুদ্ধে নামবে মোহনবাগান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular