Monday, March 2, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলডার্বির আগে বিধাননগর মিউনিসিপ্যাল দলের বিরুদ্ধে জিতেও, চিন্তার ভাঁজ সবুজ-মেরুন শিবিরে

ডার্বির আগে বিধাননগর মিউনিসিপ্যাল দলের বিরুদ্ধে জিতেও, চিন্তার ভাঁজ সবুজ-মেরুন শিবিরে

আর RFDL-এ প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে সবুজ-মেরুন বাহিনী। ফলে শনিবার ফিরতি ডার্বিতে কার্যত মর্যদার লড়াই মোহনবাগানের। বদলা নিতে মুখিয়ে থাকবে গোটা দল।

সৌরভ রায়, সোনালী চ্যাটার্জী- প্রতিনিধি

ময়দান আপডেট: দুইদিন পরেই আবারও একটা বড় ম্যাচ। ৭ তারিখ শনিবার বারাকপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোহন-ইস্ট মহারণ। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জুনিয়রদের ডার্বি হলেও, ডার্বির উন্মাদনা সর্বদাই থাকে তুঙ্গে। আর RFDL-এ প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে সবুজ-মেরুন বাহিনী। ফলে শনিবার ফিরতি ডার্বিতে কার্যত মর্যদার লড়াই মোহনবাগানের। বদলা নিতে মুখিয়ে থাকবে গোটা দল। কিন্তু এই বড় ম্যাচের দুইদিন আগে বুধবার বারাকপুর স্টেডিয়ামে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মতো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই হলেও, মাত্র ২-০ গোলে জিতে মাঠ ছাড়ল মোহনবাগান। তাও গোটা ম্যাচ জুড়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করলেন সুহেল আহমেদ ভাটরা। যা ডার্বির আগে চিন্তা বাড়াল সমর্থকদের। এদিনের ম্যাচটিতে মোহনবাগান ২-০ ফলাফলে জয় লাভ করে। মোহনবাগানের হয়ে নিসার এবং মহম্মদ বিলাল গোল করেন।

 

 খেলার শুরুতেই মোহনবাগানকে বেশ কিছুটা চাপে ফেলে বিধাননগর মিউনিসিপ্যাল ছেলেরা।খেলার একেবারে ১ মিনিটেই বিধাননগর মিউনিসিপ্যালের সমরেশ বর্মন সুযোগ তৈরি করেন, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমেই তিনি দলকে এগিয়ে দিতে পারেননি‌। অপরদিকে মোহনবাগানের হয়ে সুহেল ক্রমাগত যেমন সুযোগ তৈরি করছিলেন, তেমনই বারংবার ব্যর্থ হচ্ছিলেন, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির রক্ষন বিভাগ ভেদ করে গোল তুলে নিতে। খেলার দশ মিনিটে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টসের মিলন মান্ডি দূরপাল্লার শট নেন, কিন্তু বিপদ রুখে দিয়েছিলেন মোহনবাগানের গোলরক্ষক প্রিয়ান্স দুবে। তবে খেলার ২৩ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে প্রথম গোল পেয়ে যান নিসার। ১-০ ফলাফলে পিছিয়ে পড়ার পর বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস আক্রমনের ঝাঁঝ ক্রমশ কমে আসে। তারা রক্ষনবিভাগকে বেশি শক্তিশালী রাখার চেষ্টা করেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই মোহনবাগান একের পর আক্রমণ করতে থাকে। একধারে সুহেল,সুবল টুডু ক্রমাগত গোলের জন্য ঝাঁপাতে থাকেন। এরই মধ্যে খেলার ৫০ মিনিটে টংসিনের তোলা অনবদ্য কর্ণার থেকে মহম্মদ বিলাল হেড করে বল জালে জড়িয়ে দেন। খেলার ফলাফল হয় ২-০। এরপরও একাধিক গোলের সুযোগ মোহনবাগান তৈরি করলেও আর গোল আসেনি। 

আগামী ৭ তারিখ হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্যায়ের ডার্বি।তার আগে সবুজ – মেরুন শিবিরের ছেলেরা তিন পয়েন্ট ঘরে তুললেও যেভাবে বারংবার তারা বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির ছেলেদের রক্ষনবিভাগের কাছে আটকে গিয়েছে, তাতে আসন্ন ডার্বি নিয়ে খুব একটা স্বস্তির পরিবেশ সবুজ-মেরুন শিবিরে নেই। ফলে শেষ পর্যন্ত ৭ তারিখ ডার্বিতে শেষ হাসি কারা হাসে এখন সেটাই দেখার। 

ডার্বির আগে রাজস্থানের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়েও চিন্তায় লাল-হলুদ কোচ!  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular