Monday, March 2, 2026
Homeক্রিকেটইডেনে প্রথমবার বিশ্বকাপ অভিযান শুরু ইতালির, জয়ী স্কটিশ ও জিম্বাবোয়ে

ইডেনে প্রথমবার বিশ্বকাপ অভিযান শুরু ইতালির, জয়ী স্কটিশ ও জিম্বাবোয়ে

স্কটল্যান্ডের ইনিংসের শুরুতেই ইতালি বড় ধাক্কা খায়। মিড অফে বল বাঁচাতে ডাইভ দেন দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন। তাঁর কাঁধে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ফিজিয়ো মাঠে যান। পরে দেখা যায়, বাঁ দিকের কাঁধে একটি স্লিং ঝুলিয়ে মাঠ ছেড়ে বার হচ্ছেন তিনি। পরে ধারাভাষ্যকারের জানান, ম্যাডসেনের কাঁধের হাড় সরে গিয়েছে।

ময়দান আপডেট: টি-২০ বিশ্বকাপের তৃতীয় দিনের সকালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া ইতালি। ইতালি বলতে সবার আগে আমাদের মনে পড়ে ফুটবলের কথা। বিশ্ব ফুটবলে দীর্ঘদিন রাজ করেছে আজুরিরা। ইতালির ফুটবল বিশ্বকাপে রয়েছে বহু সাফল্যের ইতিহাস। তবে এবার ২২-গজেও প্রথমবার অভিষেক হল ফুটবলের ময়দান কাঁপানো দেশের ক্রিকেটারদের। কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেনে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামল একদল ইতালিয় ক্রিকেটার। যদিও তাঁদের অনেকেরই পূর্বপুরুষরা ছিলেন একদা ভারতীয়। আর প্রথম ম্যাচে স্কটিশদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার মরিয়া প্রয়াস চালালেন ইতালির ক্রিকেটাররা।

যদিও নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও, এদিন ইতালিকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরল স্কটল্যান্ড। বাংলাদেশ বাদ যাওয়ায়, প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যায় স্কটিশরা। ফলে বিশ্বকাপে অংশ নেওয়ার কাজটা মোটেও সহজ ছিল না। কিন্তু সুযোগ হাতছাড়া করতে চায়নি তারা। এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিরুদ্ধে ৪ উইকেটে ২০৭ রান তুলল স্কটল্যান্ড। ৫৪ বলে ৮৪ রানের ইনিংস খেললেন জর্জ মানসি। ৪১ রানে অপরাজিত থাকেন ব্রান্ডন ম্যাকমুলেন। 

আর জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইতালি । তাঁদের হয়ে ৩১ বলে ৫২ রান করেন বেন মানেনটি। স্কটল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন মিচেল লিয়াস্ক। পাশাপাশি উল্লেখ্য স্কটল্যান্ডের ইনিংসের শুরুতেই ইতালি বড় ধাক্কা খায়। মিড অফে বল বাঁচাতে ডাইভ দেন দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন। তাঁর কাঁধে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ফিজিয়ো মাঠে যান। পরে দেখা যায়, বাঁ দিকের কাঁধে একটি স্লিং ঝুলিয়ে মাঠ ছেড়ে বার হচ্ছেন তিনি। পরে ধারাভাষ্যকারের জানান, ম্যাডসেনের কাঁধের হাড় সরে গিয়েছে। ফলে এই ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি ম্যাডসেন। তিনি ইতালির পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন কি না, তা জানা যায়নি।

অন্যদিকে এদিনের দ্বিতীয় ম্যাচে লো-স্কোরিং লড়াইয়ে সহজেই ওমানকে হারিয়ে জয় লাভ করে জিম্বাবোয়ে। ওমান মাত্র ১০৩ রানে প্রথম ব্যাট করে অলআউট হয়ে যায়। জিম্বাবোয়ের হয়ে ৩ টি করে উইকেট নেন রির্চাড নাগারাভা, ব্লেসিং মুজরাবানি ও ব্রাড ইভান্স। জবাবে এরপর ব্যাট করতে নেমে ১৩ ওভার ৩ বলেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে। তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রানে অপরাজিত থাকেন ব্রান্ড বেনিট। ৮ উইকেটে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে।

 সোমবার তৃতীয় ম্যাচে খেলতে নামে সাউথ আফ্রিকা ও কানাডা। প্রোটিয়ারা সহজ প্রতিপক্ষ কানাডার বিরুদ্ধে ৪ উইকেটে ২১৩ রান। ৫৯ রান করেন অধিনায়ক আদিন মার্করাম। ৩৯ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৩৪ রানে অপরাজিত থাকেন ট্রিটান স্ট্রাবস। 

 

 

বিশ্বকাপের দ্বিতীয় দিনে হারলেও চমক নেপালের, আফগানদের হারিয়ে জয়ী কিউয়িরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular