Sunday, March 1, 2026
Homeফুটবলশুরুটা ভালো হল না ডায়মন্ড হারবারের! প্রথম ম্যাচেই ১ গোলে হার শ্রীনিধি...

শুরুটা ভালো হল না ডায়মন্ড হারবারের! প্রথম ম্যাচেই ১ গোলে হার শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে

ডায়মন্ড হারবার এফসির পরের ম্যাচ আগামী ৮ মার্চ বিকেল ৪ টা থেকে ডেম্পো এসসির বিরুদ্ধে। 

ময়দান আপডেট: এই বছর থেকে নতুন নামে নতুন মোড়কে আইলিগ। রিলায়েন্স চলে যাওয়ায় বদল এসেছে আইএসএল থেকে আইলিগের পরিকাঠামোতেও। এই বছর ইন্ডিয়ান সুপার লিগ যেমন আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিজেদের উদ্যোগে, ঠিক তেমনি এইবার আইলিগও আয়োজক এআইএফএফ। ফলে আইলিগের নামও বদল করে রাখা হয়েছে ইন্ডিয়ান ফুটবল লিগ। লোগোতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। ২৭ ফেব্রুয়ারি থেকে এই বছরের ইন্ডিয়ান ফুটবল লিগের সূচনা করেছে ফেডারেশন। আর প্রথম দিনের দুটি ম্যাচই ড্র হয়। ১-১ গোলে ড্র হয় নামধারি ও আইজল এফসি ম্যাচ। অন্যদিকে গোলশূন্য ড্র হয় চানমারি ও গোকুলাম কেরালা ম্যাচ। আর ২৮ অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ফুটবল লিগের একটি ম্যাচই। যেখানে মুখোমুখি হয়েছিল বাংলার একমাত্র দল ডায়মন্ড হারবার এফসি ও শ্রীনিধি ডেকান এফসি। 

কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণে গতবার আইলিগ টু চ্যাম্পিয়ন হয়ে এইবার আইলিগে উঠে এসেছে ডায়মন্ড হারবার এফসি। এখন তাদের লক্ষ্য আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে জায়গা করে নেওয়া। কারণ এই বছর থেকে আইএসএলে অবনমন চালু হয়েছে। ফলে যে দল আইএসএলে লিগ টেবিলে সবার শেষে থাকবে তারা নেমে যাবে পরের মরসুমে ইন্ডিয়ান ফুটবল লিগে। আর ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল উঠে আসবে ইন্ডিয়ান সুপার লিগে। ফলে সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার তাদের প্রথম ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভালো ফুটবল উপহার দেওয়ার এবং ট্রফির জন্য লড়াই করার বার্তাই দেন কোচ ভিকুনা এবং দলের সিনিয়র বিদেশী ফুটবলার লুকা মাজসেন। এই বছর বেশ কিছু ভালো বিদেশী ফুটবলারকে দলে নিয়েছে ডায়মন্ড হারবার। পাশাপাশি দলে রয়েছে একঝাঁক ভারতীয় এবং বাঙালি ফুটবলার।

যদিও ডায়মন্ড হারবার এফসির লিগের প্রথম ম্যাচ খুব একটা ভালো গেল না। কল্যাণীতে নিজেদের ঘরের মাঠে শনিবার সন্ধ্যায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কিবু ভিকুনার দল। আর ওই ম্যাচে শ্রীনিধি ডেকান এফসির কাছে ১-০ গোলে পরাজিত হল তারা। যদিও এদিন ভালো লড়াই করে ডায়মন্ড হারবার। ফলে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে, ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারের। ডায়মন্ড হারবার এফসির পরের ম্যাচ আগামী ৮ মার্চ বিকেল ৪ টা থেকে ডেম্পো এসসির বিরুদ্ধে। 

৫-১ গোলে মহামেডান স্পোর্টিংকে ধরাশায়ী করে জয়ের হ্যাটট্রিক,লিগ টেবিলে শীর্ষে মোহনবাগান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular