ময়দান আপডেট: ১ গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে পঞ্জাবের ঘরের মাঠে আবারও হার মহামেডান স্পোর্টিংয়ের। জয় অধরাই থেকে গেল সাদা-কালো বাহিনীর। হোম হোক বা অ্যাওয়ে জয়ে ফেরা যেন কোনও ভাবেই সম্ভব হচ্ছে না মেহেরাজউদ্দিনের দলে। এমনকি জয় তো অনেক দূরের কথা, ড্র করে প্রথম পয়েন্ট আদৌও মহামেডান এই মরসুমে পাবে কিনা সেটা নিয়েই ধন্ধে সমর্থকরা। শেষ ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে ৭-০ গোলে হারের পর, ১০ দিনের ফিফার বিরতির পরেও সাফল্য পাওয়া হল না সাদা-কালো বাহিনীর। শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামে মহামেডান। এদিন শুরুতেই ২৯ মিনিটে গোল করে মহামেডানকে এগিয়ে দেন লালরেমসাঙ্গা ফানাই। তবে সেই স্কোর বেশি সময় ধরে রাখতে ব্যর্থ হয় মহামেডান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। প্রথমার্ধে অনেকটাই পঞ্জাবের উপর চাপ তৈরির চেষ্টা করেন মহামেডান ফুটবলাররা।

তবে খেলার দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে গোল করে পঞ্জাবকে সমতায় ফেরান Nsungusi ও ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করে পঞ্জাবকে এগিয়ে দেন ড্যানি রামিরেজ। পর-পর দুটি গোল হজম করে আবারও খেলা থেকে ব্যাকফুটে চলে যায় মহামেডান। এরপর একাধিক গোলের সুযোগ নষ্ট করে দুই দলের ফুটবলাররাই। তবে মহামেডান ২ গোল খাওয়ার পর, অতিরিক্ত ডিফেন্সিভ ফুটবল খেলে যায়। ফলে পঞ্জাব আর গোল তুলতে পারেনি।

তার ফলে ২-১ গোলে ম্যাচ জিতে ১১ পয়েন্ট নিয়ে অনেকটাই পয়েন্ট টেবিলে ভালো জায়গায়া চলে গেল পঞ্জাব এফসি। অন্যদিকে সবার শেষেই থেকে গেল মহামেডান।
ফিফা বিশ্বকাপের সুযোগ আবারও হাতছাড়া ইতালির! আমেরিকাতেই খেলতে হবে ইরানকে,কড়া বার্তা ফিফার
