Thursday, April 16, 2026
Homeক্রিকেটআইপিএলসমীর রিজভি ও ট্রিসটান স্ট্রাবসের যুগলবন্দি দুর্দান্ত ব্যাটিং, জয় দিয়েই শুরু দিল্লির

সমীর রিজভি ও ট্রিসটান স্ট্রাবসের যুগলবন্দি দুর্দান্ত ব্যাটিং, জয় দিয়েই শুরু দিল্লির

দিল্লিকে চাপ মুক্ত করেন উত্তর প্রদেশের ২২ বছর বয়সি ডানহাতি ব্যাটার সমীর রিজভি ও ট্রিসটান স্ট্রাবস। তাদের দুইজনের যুগলবন্দিতে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় দিল্লি।

ময়দান আপডেট: এবার আইপিএলে প্রত্যেক ম্যাচেই একটা চেনা ছবি দেখা যাচ্ছে। যারাই টস জিতছে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক একই ভাবে বুধবারও নিজেদের প্রথম ম্যাচে লখনউ-এর অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। তারা প্রথমে ব্যাট করতে পাঠায় লখনউ সুপার জায়েন্টসকে। আর এদিন প্রথম ব্যাট করতে নেমে খুব একটা মন ভরাতে পারল না লখনউ-এর ব্যাটাররা। পর-পর উইকেট হারাতে থাকে এলএসজি। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে লখনউ। লখনউ এর হয়ে একাই লড়াই চালিয়ে যান মিচেল মার্শ। তবে মার্শকে যোগ্য সঙ্গ দিয়ে ভালো প্রচেষ্টা করেন জম্মু-কাশ্মীরের তারকা ব্যাটার আব্দুল সামাদ। উল্লেখ্য এবারের রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের হয়ে ভালো ব্যাটিং প্রদর্শন করেছিলেন সামাদ। আর এদিনও ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সামাদ। তাঁর ইনিংসে ছিল ৩ টে চার ও একটি ছয়। অন্যদিকে ২৮ বলে ৩৫ রান করেন মিচেল মার্শ। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৩ টি ছয়। 

১৮ ওভার ৪ বলে মাত্র ১৪১ রানেই এদিন অলআউট হয়ে যায় লখনউ সুপার জায়েন্টস। এদিন দিল্লির হয়ে ৩ টি করে উইকেট নেন নুঙ্গি এনগিডি ও টি নটরাজন। ২ উইকেট নেন কুলদীপ যাদব। 

আর জবাবে ব্যাট করতে নেমে লো-স্কোরিং টার্গেট হলেও, তাসের ঘরের মতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। শুরুতেই মহম্মদ শামির বলে ১ বলে ০ রানে ফিরে যেতে হয় কেএল রাহুলকে। এরপর নীতীশ রানাকে ১৫ রানে আউট করে দেন মহসিন খান। পরের ওভারেই অর্থাৎ ম্যাচের পঞ্চম ওভারে প্রিন্স যাদব পর-পর দুই বলে দুটি উইকেট তুলে নেন। পাথুম নিশাঙ্কাকে ৫ বলে ১ রান এবং দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১ বলে ০ বোল্ড করে দেন পিন্স। ফলে কার্যত চাপে পড়ে যায় দিল্লি। কিন্তু দিল্লিকে চাপ মুক্ত করেন উত্তর প্রদেশের ২২ বছর বয়সি ডানহাতি ব্যাটার সমীর রিজভি ও ট্রিসটান স্ট্রাবস। তাদের দুইজনের যুগলবন্দিতে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় দিল্লি।

উল্লেখ্য এদিন লখনউ-এর পেস বোলিং যতটা নজর কাড়ল, ঠিক ততটাই হতাশ করলেন লখনউ এর স্পিনাররা। শাহবাজ আহমেদ ১ ওভারেই দেন ১৬ রান। আদিন মার্করাম ১ ওভারে ১৩ রান। ৩৮ বলে দলকে হাফসেঞ্চুরি উপহার দেন সমীর রিজভি। নিজের হোম গ্রাউন্ডে অনবদ্য ব্যাটিং উপহার দিলেন রিজভি। একের পর এক বড়-বড় ছয়-চার হাঁকিয়ে দলকে জয়ের পথে টেনে নিয়ে যান তিনি। ট্রিসটান স্ট্রাবসকে সঙ্গে নিয়ে ১০০ রানের পার্টনারশিপ পার করে দেন তিনি। ১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। সমীর রিজভি অপরাজিত থাকেন ৪৭ বলে ৭০ রানে। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৪ টি ছয়। ট্রিসটান স্ট্রাবস অপরাজিত থাকেন ৩২ বলে ৩৯ রানে। তাঁর ইনিংসে ৩ টি চার ও একটি ছয়। 

 

রাজস্থানের কাছে হেরে ব্যাকফুটে থেকেই চিপকে ফিরছে চেন্নাই! জিতে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়াররা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular