Thursday, April 16, 2026
Homeক্রিকেটআইপিএলরাজস্থানের কাছে হেরে ব্যাকফুটে থেকেই চিপকে ফিরছে চেন্নাই! জিতে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়াররা

রাজস্থানের কাছে হেরে ব্যাকফুটে থেকেই চিপকে ফিরছে চেন্নাই! জিতে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়াররা

কিংস বনাম কিংসের ডুয়েল চিপকে

ময়দান আপডেট: আগামী ৩ তারিখ শুক্রবার চিপকে এই মরসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। তবে কিংস বনাম কিংসের ডুয়েল হলেও, গত মরসুম থেকেই শক্তি ও সাফল্যের নিরিখে অনেকটাই পিছিয়ে সিএসকে তা বেশ জানেন দুই দলের সমর্থকরাও। গত মরসুমে সবার শেষে থেকেই সফর শেষ করেছিল ধোনির দল। আর অন্যদিকে গত মরসুমে আইপিএলের ফাইনাল খেলে রার্নাস হয়েছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। আর এবারও মরসুমের প্রথম ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে সাফল্য নিয়েই পথচলা শুরু করেছে পঞ্জাব। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে বড়সড় ধাক্কা খেয়েছে চেন্নাই। তার মধ্যে চোটের কারণে আইপিএলের শুরুতেই দুই সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডের অভিভাবক মাহেন্দ্র সিং ধোনি। যা বেশ সমস্যায় ফেলে দিয়েছে চেন্নাইকে। ধোনি না থাকায় হতাশ সমর্থকরাও।

এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অতিকষ্টে, ৮ নম্বরে ব্যাট করতে নামা জেমি ওভারটনের ব্যাটিং সৌজন্যে ১০০ রান পার করতে পেরেছিল ইয়েলো আর্মিরা। তারা তুলেছিল মাত্র ১২৭ রান। দলের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা প্রকাশ্যে এসেছে। আর সেই স্বল্প টার্গেট মাত্র ১২ ওভার ১ বলে হাসতে-হাসতে তুলে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। ফলে ব্যর্থতা নিয়েই দ্বিতীয় ম্যাচে নিজেদের হোমে শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। 

অন্যদিকে ভালো ছন্দে গতবারের সাফল্য ধরে রেখেই এবারের সফর শুরু করেছে পঞ্জাব কিংস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় পেয়েছে তারা।  দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছেন অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সি বাঁ-হাতি তরুণ ব্যাটার কপার কনোলি। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৫ টা ছয়। ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কপার কনোলি। ২৪ বলে ৩৭ রান করেন প্রভসিমরণ সিং। যদিও প্রথম ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন মাত্র ১৮ রান। শ্রেয়স যদি রানে ফেরেন তাহলে দলের ব্যাটিং বিভাগে আরও গভীরতা বাড়বে পঞ্জাবের। পাশাপাশি এদিন পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন বিজয়কুমার বৈশাখ, ২ উইকেট নেন যুগবেন্দ্র চাহাল। তবে তাদের বোলিং বিভাগেও আরও কিছুটা উন্নতি যে করতে হবে তা বলাই যায়। গুজরাতের বিরুদ্ধে আর্শদীপ সিং ৪ ওভারে দিয়েছেন ৪২ রান, কোনও উইকেট পাননি। আর্শদীপের কাছে অবশ্যই পরের ম্যাচে উইকেট চাইবে পঞ্জাব সমর্থকরা। পাশাপাশি চেন্নাইয়ের হোমে খেলা হওয়ায়, গোটা চিপক স্টেডিয়াম ভরে যাবে ইয়েলো জার্সিতে। তাই সমর্থকদের চাপ সামলে, নিজেদের ধারাবাহিকতা ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ পঞ্জাব কিংসের। 

আগামিকাল প্রথম হোম ম্যাচ ইডেনে নাইটদের, প্রতিপক্ষ হায়দরাবাদ! কেকেআরের চিন্তা বোলিং বিভাগে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular