Thursday, April 16, 2026
Homeফুটবলআগামিকাল আইএসএলে জামশেদপুরের মাটিতে জয়ে ফেরাই প্রধান লক্ষ্য লোবেরার

আগামিকাল আইএসএলে জামশেদপুরের মাটিতে জয়ে ফেরাই প্রধান লক্ষ্য লোবেরার

৩ পয়েন্ট ছাড়া যে কোনও কিছুই ভাবছেন না তাও স্পষ্ট করে দেন এদিন সাংবাদিক সম্মেলনে। প্রতিপক্ষ দলের ঘরে ম্যাচ হওয়ায় অনেকটাই সুবিধা পাবে জামশেদপুর, তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে নিজেদের দলের ফুটবলারদের ছন্দে ফেরানো এবং সাফল্য নিয়ে কলকাতায় ফেরাই পাখির চোখ লোবেরার। 

ময়দান আপডেট: আগামিকাল আইএসএলে জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। দুই দলই বর্তমানে পয়েন্ট টেবিলে একই অবস্থানে দাঁড়িয়ে। ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয়, ১টি ড্র ও ১ টি ম্যাচে হার। ফলে দুই দলেরই পয়েন্ট ১৩। তবে গোল পার্থক্যের বিচারে জামশেদপুরের থেকে অনেকটা এগিয়ে মোহনবাগান। গোল পার্থক্যে মোহনবাগান ১১, জামশেদপুর ৩। তাই দুই দলের পয়েন্ট সমান থাকলেও দ্বিতীয় স্থানে মোহনবাগান। তৃতীয় স্থানে জামশেদপুর। অন্যদিকে যুবভারতীতে নিজেদের শেষ ম্যাচে মোহনবাগানকে হারিয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষ স্থানে মুম্বই সিটি এফসি। তারা ৬ ম্যাচ খেলে ৪টি জয়, ২ ম্যাচ ড্র। পয়েন্ট ১৪। উল্লেখ্য, শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে সার্জিও লোবেরার দল। পাশাপাশি তার আগে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কান্তিরাভা স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে মোহনবাগান। ফলে শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন বাহিনী। ফলে জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে অনেকটাই সর্তক সবুজ-মেরুন বাহিনী।

শনিবার টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুরের ঘরের মাঠে বিকেল ৫ টা থেকে খেলতে নামছে মোহনবাগান। ফিফার ইন্টারন্যাশনাল বিরতির কারণে দেশে ফিরে গিয়েছিলেন মোহনবাগানের বিদেশী ফুটবলাররা। কয়েকদিন অনুশীলনেও ছুটি দেওয়া হয়েছিল। তবে ছুটি কাটিয়ে ভারতীয় ফুটবলাররা যুবভারতীতে অনুশীলনে যোগ দেন। অপরদিকে বিদেশী ফুটবলাররা তাঁরাও ছুটি কাটিয়ে জামশেদপুর ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন। জামশেদপুর শেষ ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল। ফলে শনিবারের ম্যাচে দুই দলই চাইবে জিতে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে উঠে আসতে। তবে শেষ দুটি ম্যাচে ম্যাকলারেন ও দিমির খেলা হতাশ করেছে সমর্থকদের। যদিও বর্তমানে আইএসএলে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ইস্টবেঙ্গলের ইউসুফ হিজ্জেজারি ও মোহনবাগানের ম্যাকলারেন। তবে শেষ দুই ম্যাচে কোনও গোল করতে পারেনি মোহনবাগান ফুটবলাররা।

ফলে শনিবার জামশেদপুরের বিরুদ্ধে গোলমুখ খোলাই প্রধান লক্ষ্য লোবেরার। পাশাপাশি তিনি ৩ পয়েন্ট ছাড়া যে কোনও কিছুই ভাবছেন না তাও স্পষ্ট করে দেন এদিন সাংবাদিক সম্মেলনে। প্রতিপক্ষ দলের ঘরে ম্যাচ হওয়ায় অনেকটাই সুবিধা পাবে জামশেদপুর, তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে নিজেদের দলের ফুটবলারদের ছন্দে ফেরানো এবং সাফল্য নিয়ে কলকাতায় ফেরাই পাখির চোখ লোবেরার। 

১ গোলে এগিয়ে থেকেও, পঞ্জাবের ঘরের মাঠে ২-১ গোলে হার মহামেডানের

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular