Thursday, April 16, 2026
Homeক্রিকেটআইপিএলদলগত সাফল্যে চিপকের মাটিতেও জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে পঞ্জাব কিংস

দলগত সাফল্যে চিপকের মাটিতেও জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে পঞ্জাব কিংস

প্রিয়াংশ আর্য করেন ১১ বলে ৩৯ রান। প্রভসিমরন সিং করেন ৩৪ বলে ৪৩ রান। এরপর ব্যাট করতে এসে কপাল কনোলি করেন ২২ বলে ৩৬ রান। আর অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ২৯ বলে ৫০ রান।

ময়দান আপডেট: আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল পঞ্জাব কিংস। পর-পর দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে পঞ্জাব। গুজরাতের পর চিপকে চেন্নাইয়ের ঘরের মাঠে ৫ উইকেটে জিতে নিল গতবারের রার্নাস শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে ২ ম্যাচ হেরে সবার শেষে চেন্নাই। গত মরসুম থেকে ব্যর্থতা পিছু ছাড়ছে না সিএসকের। এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। প্রথম ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে আয়ূশ মাহাত্রে ৪৩ বলে ৭৩ রানের ভালো ব্যাটিং উপহার দেন। পাশাপাশি ২৭ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ৫ উইকেটে ২০৯ রান তোলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। 

আর জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাবের হয়ে শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে ব্যাটে ঝড় তোলেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। প্রিয়াংশ আর্য করেন ১১ বলে ৩৯ রান। প্রভসিমরন সিং করেন ৩৪ বলে ৪৩ রান। এরপর ব্যাট করতে এসে কপাল কনোলি করেন ২২ বলে ৩৬ রান। আর অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ২৯ বলে ৫০ রান।

১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। চেন্নাইয়ের হয়ে ২ টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও অংশুল কম্বোজ। ম্যাচের সেরা হন প্রিয়াংশ আর্য। 

সমীর রিজভি ও ট্রিসটান স্ট্রাবসের যুগলবন্দি দুর্দান্ত ব্যাটিং, জয় দিয়েই শুরু দিল্লির

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular