ময়দান আপডেট: ১ বল বাকি থাকতেই ৫ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ী লখনউ সুপার জায়েন্টস। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরে অভিযান শুরু করেছিল লখনউ। ফলে কিছুটা হতাশ হয়েছিলেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে দলের সমর্থকরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে প্রত্যাবর্তন করল লখনউ। এদিন অরেঞ্জ আর্মিদের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে থ্রিলারে ভরা ম্যাচে লাস্ট বল পর্যন্ত লড়াই করে ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়েন্টস। ৫০ বলে ৬৮ রানের অপরাজিত অনবদ্য ইনিংস উপহার অধিনায়ক ঋষভ পন্থের। পন্থের ইনিংসে ছিল ৯ টা চার। পাশাপাশি লখনউ-এর হয়ে আদিন মার্করাম করেন ২৭ বলে ৪৫ রান। তাঁর ইনিংসে ছিল ৬ টা চার ও ২ টি ছয়।

উল্লেখ্য এদিন প্রথম ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ তোলে ৯ উইকেটে ১৫৬ রান। এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। লখনউ-এর হয়ে দুর্দান্ত বোলিং উপহার দেন মহম্মদ শামি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মহম্মদ শামি। এদিন মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। যদিও সেখান থেকে হায়দরাবাদকে খেলায় কামব্যাক করান হেনরিক ক্লাসেন ও নীতীশ কুমার রেড্ডি। দুইজনেই হাফসেঞ্চুরি করেন। ১০০ রানের বেশি বড় পার্টনারশিপ গড়ে তোলেন দুইজনে। হেনরিক ক্লাসেন করেন ৪১ বলে ৬২ রান। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ২ টি ছয়। অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি করেন ৩৩ বলে ৫৬ রান। তাঁর ইনিংসে ছিল ৩ টে চার ও ৫ টা ছয়। ১৫৬ রান করেন তারা। এদিন মহম্মদ শামি ছাড়াও ২ টি করে উইকেট নেন প্রিন্স যাদব ও আভেষ খান।

আর জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ জিততে ঋষভ পন্থদের লাস্ট বলের আগের বল পর্যন্ত লড়াই করতে হল। তবে শেষ পর্যন্ত পন্থের ব্যাটে ভর করে প্রথম ম্যাচ এই মরসুমে জয়ে ফিরল লখনউ। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।

এদিন অধিনায়ক ঋষভ পন্থ ম্যাচ জেতালেও, ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বাংলার তারকা পেসার মহম্মদ শামি।
আইপিএলে চমক দিচ্ছেন রিজভি! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দিল্লির জয়ের নায়ক রিজভি
