ময়দান আপডেট: ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামীতে কার্যত ঝড় তুললেন টিম ডেভিড! ২৫ বলে ৭০ রানের তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে, বিরাট রানের পথে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে নিয়ে গেলেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন ৭০ রানে অপরাজিত ডেভিড। তাঁর ইনিংসে ছিল ৩ টি চার ও ৮ টি ছয়। ছয় মারার হ্যাটট্রিক করে দর্শকদের মন জয় করে নেন ডেভিড। পাশাপাশি প্রথম ব্যাট করতে নেমে আসিবির হয়ে ১৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রজত পাতিদার। তাঁর ইনিংসে ছিল ১ টি চার ও ৬ টি ছয়।

২৯ বলে এদিন আবারও দুর্দান্ত ছন্দে ৫০ রানের ইনিংস খেললেন দেবদূত পাড্ডিকাল। উল্লেখ্য প্রথম ম্যাচেও হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন পাড্ডিকাল। পাশাপাশি এদিন ৪৬ রান করলেন ফিল সল্ট। ৩ উইকেটে ২৫০ রান তোলে আরসিবি। চেন্নাইয়ের চূড়ান্ত অপরিণত বোলিংয়ের ছাপ এদিন স্পষ্ট হয়ে ওঠে।

এরপর ব্যাট করতে নেমে আবারও চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল চেন্নাই সুপার কিংস। ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপে অবিশ্বাস্য ব্যাটিং উপহার দিয়ে ভারতীয় দল নির্বাচকদের মন জয় করে নিয়েছিলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন করতে তাঁর ভূমিকা ছিল অবিস্মরণীয়। বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি। ফলে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস অনেকটাই ভরসা করেছিল সঞ্জুর উপর। অথচ পর-পর তিন ম্যাচেই চেন্নাই ম্যানেজমেন্টকে হতাশ করল চূড়ান্ত ব্যর্থ স্যামসন। এদিনও ৫ বলে ৯ রানে আউট হয়ে ফিরে যান তিনি। পাশাপাশি আবারও ব্যর্থ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। মাত্র ৭ রানে ফিরে যান তিনি। একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই। তাদের হয়ে একমাত্র সফল ব্যাটার ২৫ বলে ৫০ রান করেন সারফারাজ খান। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ও ২ টি ছয়।

আরসিবি বোলিংয়ের সামনে খুব একটা লড়াই চালিয়ে যেতে পারল না চেন্নাই। যদিও ব্যাট হাতে কিছুটা লড়াই করেন প্রশান্ত বীর ও জেমি ওভারটন। ২৯ বলে ৪৩ রানে আউট হয়ে যান বীর। ভুবণেশ্বর কুমারের বলে একটা দুর্দান্ত ক্যাচ নেন রজত পাতিদার। তাঁর ইনিংসে ছিল ৬ টা চার ও একটি ছয়। এদিন আরসিবির হয়ে ভালো বল উপহার দেন ভুবণেশ্বর কুমার ও ক্রনাল পান্ডিয়া। ৩ উইকেট নেন ভুবণেশ্বর কুমার।

জেমি ওভারটন আউট হয়ে যান ১৬ বলে ৩৭ রানে। ২০৭ রানে আরসিবির বোলিং এর সামনে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। ফলে ৪৩ রানে এবারের আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
বল হাতে ম্যাজিক শামির, দুরন্ত ব্যাটিং পন্থের! হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরল লখনউ
